যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুলাই, ২০২৫
৭:২৫ অপরাহ্ণ
251 ভিউ

আরও খবর

হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম”

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭

হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, জবাবে ব্যাপক বিমান হামলা

মহাকাশে অস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, সতর্ক করল চীন-রাশিয়া

ফলাফলে ট্রাম্পের হস্তক্ষেপ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা

নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পদত্যাগ করলেন জাতিসংঘের ফিলিস্তিন তদন্ত কমিশনের তিন সদস্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ৭:২৫ 251 ভিউ
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে গঠিত জাতিসংঘের কমিশনের তিন সদস্য হঠাৎ পদত্যাগ করেছেন। সোমবার পদত্যাগপত্র জমা দেন নাভি পিলাই, ক্রিস সিডোটি এবং মিলুন কোঠারি। তারা স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদোলু এজেন্সি। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জানিয়েছে, ব্যক্তিগত কারণ, বিশেষ করে বয়সজনিত বিষয়গুলোর কারণে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা কমিশনের নতুন করে গঠন প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়টিও উল্লেখ করেছেন। উল্লেখ্য, এই কমিশন গাজা, পশ্চিম তীরসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্তে কাজ করছিল। তাদের পদত্যাগের ঘটনা ঘটলো এমন সময়ে, যখন ফিলিস্তিনে মানবাধিকার নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রানচেস্কা আলবানিজের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতকে পদক্ষেপ নিতে আহ্বান জানানোর পর যুক্তরাষ্ট্র আলবানিজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের দাবি, আলবানিজ ‘ইহুদিবিদ্বেষী ও ইসরাইলবিরোধী’ বক্তব্য দিয়েছেন। এর আগে আলবানিজকে অপসারণের দাবি তোলে যুক্তরাষ্ট্র। চলতি মাসের ১ জুলাই এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সতর্ক করে দিয়ে বলেছিল, পদক্ষেপ না নিলে জাতিসংঘের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হবে এবং যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তবে জাতিসংঘের স্পেশাল প্রোসিডিওরস কমিটি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍!