মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৫
১০:৩১ পূর্বাহ্ণ
164 ভিউ

মোটরসাইকেল-বাইসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৫ | ১০:৩১ 164 ভিউ
খুলনার পাইকগাছায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বোয়ালিয়া ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটেছে। সেখানে উপস্থিত লোকজন দুর্ঘটনায় আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকরা ফিরোজ মোড়ল (২৫) ও ইয়াসিন গাজীকে (২৪) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে মোটরসাইকেলে থাকা আরোহী ফিরোজ মোড়ল মারা যান। ফিরোজ মটবাটী গ্রামের ইসলাম মোড়ল (ভুট্টোর) ছেলে ও ইয়াসিন চেঁচুয়া গ্রামের মেয়াজান গাজীর ছেলে। এছাড়া বাইসাইকেল চালক প্রসেনজিৎ (২৮) হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে। মোটর সাইকেলে ২ বন্ধু বাঁকা বাজারের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে সাইকেল চালিয়ে ব্রিজ থেকে নিচে নামছিল প্রসেনজিৎ। এ সময় মোটরসাইকেল ও বাইসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। ফিরোজের পারিবারিক সূত্রে জানা গেছে, তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত