মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল – বর্ণমালা টেলিভিশন

মুস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ জানুয়ারি, ২০২৬ | ৮:১৫ 118 ভিউ
আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে বিসিসিআই-এর চাওয়ায় তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কেকেআর। সুযোগটা দারুণভাবে লুফে নিয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। তারা পিএসএলের ১১তম আসরে স্বাগত জানিয়েছে বাংলাদেশের তারকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজকে। পিএসএল মঙ্গলবার তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে লিখেছে, ‘ব্যাটাররা একটু নড়েচড়ে বসো। মুস্তাফিজ আসতে যাচ্ছে।’ তবে পিএসএলের কোন ফ্র্যাঞ্চাইজিতে কাটার মাস্টার খ্যাত ফিজ যোগ দেবেন তা এখনো নিশ্চিত হয়নি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পিএসএলে খেলার জন্য নিবন্ধন করেছেন মুস্তাফিজ। তিনি নিলামে শীর্ষ ক্যাটাগরিতে আছেন। আগামী ১ ফেব্রুয়ারি পিএসএলের নিলাম হবে। তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। এছাড়া পিএসএলের ১১তম আসরে দুটি দল বাড়তে যাচ্ছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহ দেখানোদের মধ্যে ইনভেলেক্স সোলার ইনার্জি এবং ওজি গ্রুপ অব কোম্পানিস দল নেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি হিসেবে চূড়ান্ত হয়েছে। দল পাওয়ার জন্য ৮ জানুয়ারি নিলাম হবে। পিএসএলে আসতে যাওয়া নতুন দলও মুস্তাফিজকে দলে নেওয়ার বিষয়ে অগ্রিম আলাপ-আলোচনা করে রাখতে পারে। পিএসএলের আগামী আসর আগামী ২৬ মার্চ শুরু হবে। একইদিন আইপিএল শুরু হওয়ার কথা। পিএসএল শেষ হবে ৩ মে। আইপিএল শেষ হবে মে’র একেবারে শেষে। অর্থাৎ আইপিএল থেকে মুস্তাফিজের নাম প্রত্যাহার হওয়ার পরে পিএসএলে খেলার জন্য এজেন্টের মাধ্যমে ড্রাফটে নাম দিয়েছেন তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে