মীরসরাইয়ে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গণপিটুনি – বর্ণমালা টেলিভিশন

মীরসরাইয়ে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে গণপিটুনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৫ | ১০:৪৫ 127 ভিউ
মীরসরাই উপজেলা সদরে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে কবির আহম্মদ (২৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। শনিবার সকালে মীরসরাই পৌর সদরের কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কবির আহম্মদ দীর্ঘদিন ধরে দুই স্কুলছাত্রী ও তাদের সহপাঠীদের প্রাইভেট পড়তে যাওয়ার পথে উত্ত্যক্ত করছিল। দিনের পর দিন এমন ঘটনার শিকার হয়ে ছাত্রীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানান। শনিবার সকালে, প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে ওই যুবক ফের তাদের পিছু নেয় এবং উত্যক্ত করতে থাকে। এ সময় এক ছাত্রীর বাবা বিষয়টি লক্ষ্য করে স্থানীয়দের সহায়তায় কবিরকে হাতেনাতে ধরে ফেলেন। মুহূর্তেই আশপাশের মানুষ জড়ো হয়ে উত্ত্যক্তকারী যুবককে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুর মোহাম্মদ বলেন, ‘কবির আহম্মদ নামে এক যুবক গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে এসেছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তবে তার অবস্থা আশঙ্কাজনক।’ এ বিষয়ে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘ইভটিজিং-এর দায়ে এক যুবককে গণপিটুনির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে ছাত্রীর পরিবার ও স্থানীয়রা বিষয়টি নিজেরাই সমাধান করবে বলে ইভটিজারকে হাসপাতালে পাঠিয়েছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান