মিডল অর্ডারে আরেকটু দায়িত্ব নিতে পারত: সাকিব – বর্ণমালা টেলিভিশন

মিডল অর্ডারে আরেকটু দায়িত্ব নিতে পারত: সাকিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ October, ২০২৫ | ৯:৩১ 111 ভিউ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ। ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৬ রানে হেরে যায় টাইগাররা। শুরুতেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে দল, শেষ দিকে লড়লেও জয় হাতছাড়া হয়। সিরিজে এখন ১-০ তে এগিয়ে ক্যারিবীয়রা। শেষ দিকের ব্যাটাররা লড়াই করলেও ক্রিজে ছিলেন না স্বীকৃত কোনো ব্যাটার। ম্যাচ শেষে সেখানেই আফসোস করলেন তানজিম সাকিব। সংবাদ সম্মেলনে তানজিম বলেছেন, ‘তা তো অবশ্যই (সেট ব্যাটার থাকলে সহজ হত শেষে)। শেষ দিকে ডিউ পড়ার কারণে বল অনেক ইজিলি ব্যাটে আসছিল। যদি একজন সেট ব্যাটার থাকত খেলা অনেক সহজ হয়ে যেত। ২ ওভারে ৩০ রান লাগত, ব্যাটার থাকলে খেলা হাতেই থাকে। অবশ্যই আমি আপনার সাথে একমত।’ নিজে ২৭ বলে ৩৩ রান করেছেন তানজিম, তবে খেলাটা শেষ করে আসতে পারেননি। তিনি বলেছেন, ‘আমি আসলে শেষ করতে পারলে খুব ভালো লাগত। এটা আসলে ভালো অবদান না। আমি ক্রিজে ছিলাম বল ব্যাটে ভালো কানেক্ট হচ্ছিল। নাসুম ভাই অনেক ভালো সাপোর্ট দিচ্ছিল বাউন্ডারি মারছিল। মনে হয়েছে একজন ব্যাটারকে নিয়ে ব্যাট করছি। যদি খেলাটা আরেকটু ডিপে নিয়ে যেতে পারতাম (ভালো হত)। ফলে আক্ষেপ অবশ্যই থাকবে।’ বোলিংয়ে শেষ ওভারে ২২ রান দেওয়া নিয়ে তানজিম জানান, ‘বোলিংয়ে শেষ ওভার আসলে খারাপ দিন ছিল আমার। এক্সিকিউশনে ভুল ছিল এটা নিয়ে কাজ করব অবশ্যই।’ মাঝের ওভারে উইকেট পতন নিয়ে তানজিম বলেন, ‘আমাদের ব্যাটারদের উইকেট গেছে পাওয়ারপ্লেতে। সেট হওয়ার পর ভিন্ন কিছু হতে পারত। বেশিরভাগই সেট হওয়ার আগে আউট হয়ে গেছে। মিডল অর্ডারে আরেকটু দায়িত্ব নিতে পারত। তারা দায়িত্ব নিলে খেলাটা আরেকটু ডিপে নিয়ে গেলে অন্য কিছু হতে পারত।’ ব্যাটিংয়ে একটা সময় ৪ ওভারে ৪৭ রান দরকার, তখনও জয়ের বিশ্বাস ছিল কিনা এমন প্রশ্নের জবাবে তানজিম জানান, ‘অবশ্যই। টি-টোয়েন্টি খেলাটাই এরকম। শেষ পর্যায়ে ২ ওভারে ৩০ রান লাগত, ক্লোজ করে ফেলেছিলাম। তাসকিন ভাই, ফিজ (মুস্তাফিজুর রহমান) ভাই ব্যাট করছিল। নাসুম ভাইয়ের ছয়টা হয়ে গেলে, যেটা ক্যাচ ধরে ফেললো তখন ভিন্ন কিছু হতেও পারত। রান চেইজ করার মতই। ভালো উইকেটে ৪ ওভারে ১০ করে নেওয়া সহজ। বিশ্ব ক্রিকেটে এমন হয়ে আসছে। এগুলো আসলে করার মতই।’ নিজের ব্যাটিংয়ে উন্নতির চেষ্টা প্রসঙ্গে তানজিম জানান, ‘ব্যাটিংয়ে সবসময় (সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ) সালাউদ্দিন স্যার অনেক আত্মবিশ্বাস দেয়। উনি অনুশীলনে অনেক ব্যাটিং করায় অনেক আত্মবিশ্বাস দেয়। প্লেয়াররা কোচরা সবাই বিশ্বাস দিয়েই ব্যাটিংয়ে পাঠায় যে তুমি রান করতে পারবা। এগুলো অবশ্যই বিশ্বাস দেয়। কখনও পারি কখনও পারি না। তবে চেষ্টা করছি ধারাবাহিক হওয়ার।’ সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী ২৯ অক্টোবর। ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা