মালয়েশিয়াকে ‘সন্ত্রাসবাদ তদন্তে’ সহায়তার আশ্বাস ঢাকার – বর্ণমালা টেলিভিশন

মালয়েশিয়াকে ‘সন্ত্রাসবাদ তদন্তে’ সহায়তার আশ্বাস ঢাকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জুলাই, ২০২৫ | ৬:৩৭ 185 ভিউ
মালয়েশিয়াকে সন্ত্রাসবাদ তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছে ঢাকা। সরকার বলেছে, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্তে দেশটির সরকারকে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘যেকোনো ধরনের সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করছে বাংলাদেশ এবং এক্ষেত্রে মালয়েশিয়ার কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত আছে।’ ‘জঙ্গিবাদে জড়িত’ থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের দলটি সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে’ অর্থ পাঠাত বলে তথ্য দিয়েছেন দেশটির পুলিশ প্রধান। সে দেশের পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়; তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। ওই ঘটনায় মালয়েশিয়া থেকে শুক্রবার ফেরত পাঠানো তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ঢাকার আদালত। গ্রেপ্তারদের বিরুদ্ধে মালয়েশিয়ার আইজিপি শুক্রবার যেসব তথ্য দিয়েছেন, শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতেও তেমন তথ্যই তুলে ধরা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘মালয়েশীয় কর্তৃপক্ষ গত সপ্তাহে ঘোষণা দিয়েছে, উগ্র জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি তারা ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন বিষয়টি নিয়ে তাৎক্ষিণকভাবে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং আনুষ্ঠানিকভাবে ওই ব্যক্তিদের পরিচয় ও তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তথ্য চেয়েছে ‘ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ‘গ্রেপ্তার বা আটককৃতদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে মালয়েশিয়ার আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিরা পরবর্তী তদন্ত কিংবা ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আছেন।’ বলা হয়, ‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট মালয়েশীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে আছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন। যেকোনো প্রবাসী বাংলাদেশির সহযোগিতার প্রয়োজন হলে তা দেবে বাংলাদেশ হাই কমিশন।’ মালয়েশিয়ার পুলিশপ্রধান ইসমাইল জানান, গ্রেপ্তারদের মধ্যে পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আর ১৬ জন এখনো পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ