মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত – বর্ণমালা টেলিভিশন

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আরো ৭ দেশ, মাঠে বিশ্বকাপ দেখা অনিশ্চিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ডিসেম্বর, ২০২৫ | ৫:৩১ 85 ভিউ
যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে আরো সাতটি দেশের ওপর পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা আরোপ করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সিরিয়াও আছে। এই সাত দেশের বাইরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ফিলিস্তিন ভূখণ্ডের পাসপোর্টধারীদের ওপরও। তালিকায় ফিলিস্তিন থাকলেও যুক্তরাষ্ট্র এখনো সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। আংশিক নিষেধাজ্ঞার আওতায় আছে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাওয়া দুটি দেশ। এ নিয়ে মার্কিন বিধিনিষেধের আওতায় পড়লো প্রায় ৪০টি দেশ। হোয়াইট হাউস এক ঘোষণায় জানিয়েছে, যারা ‘আমেরিকানদের জন্য হুমকি হতে পারে’ এমন বিদেশিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। ঘোষণায় আরো উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্রের সংস্কৃতি, সরকার বা প্রতিষ্ঠানের নীতির ক্ষতি করে এমন বিদেশিদের ঠেকাতে চান ডোনাল্ড ট্রাম্প। সিরিয়া ছাড়াও নতুন করে সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আনা দেশগুলোর মধ্যে আছে, বুরকিনা ফাসো, মালি, নাইজার, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান ও লাওস। একাধিক নতুন পদক্ষেপের অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন আফ্রিকার আরো কয়েকটি দেশের নাগরিকদের ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে আছে, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। পাশাপাশি আছে আইভরি কোস্ট ও সেনেগাল। এই দুটি দেশ আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলবে। ট্রাম্প প্রশাসন বিশ্বকাপের খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, নিষিদ্ধ তালিকাভুক্ত দেশগুলোর সমর্থকদের জন্য তেমন কোনো আশ্বাস দেয়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি