মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি – বর্ণমালা টেলিভিশন

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজাকে মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:৩০ 135 ভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা ও জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় কারাগারে থাকা মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা মায়ের জানাজায় অংশ নেওয়ার জন্য এক ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় মায়ের জানাজায় অংশ নেন। পরে জানাজা শেষে এক ঘণ্টা পর তাকে কারাগারে নেওয়া হয়। মানিকগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ হুমায়ুন কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলা যুবলীগের আহবায়ক ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজার মা জোহরা বেগম (৭০) সোমবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শেষবারের মতো মায়ের মুখ দেখতে ও জানাজায় অংশগ্রহণের সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে লিখিতভাবে আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান খান দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেন। প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ পাহারায় সদর উপজেলার দাশরা গ্রামের ভাওইপাড়া কবরস্থানে জানাজার জন্য নিয়ে আসা হয়ে তাকে। এরপর জানাজা শেষ করে দুপুর ২টার দিকে কবরস্থান থেকে সরাসরি কারাগারে নেওয়া হয়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগে ২২ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এসএম আমানুল্লাহ বলেন, যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা তার মায়ের জানাজায় অংশ নিতে আদালতের নির্দেশে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ প্রহরায় পুনরায় তাকে মানিকগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি