‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’ – বর্ণমালা টেলিভিশন

‘মাথায় বন্দুক ধরে আমার হাতে হাতকড়া পরানো হয়’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৭:১৬ 174 ভিউ
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। ঘটনাটি ২৪ বছর আগে ঘটেছিল যুক্তরাষ্ট্রে। ২০০১ সালের ৯ নভেম্বর সন্ত্রাসবাদীদের হানায় মাটিতে মিশে গিয়েছিল আমেরিকার ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার’। আমেরিকানদের কাছে আজও তা এক ভয়ানক স্মৃতি। তবে সেই দেশের নাগরিক না হয়েও দিনটি আজও এক ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে সুনীল শেট্টির জন্য। কারণ ঘটনার সময়ে তিনি তার ‘কাঁটে’ সিনেমার শুটিংয়ের জন্য লস অ্যাঞ্জেলেসে অবস্থান করছিলেন। ঘটনার পর আচমকা মার্কিন পুলিশ সুনীলকে সন্ত্রাসী ভেবে আটক করে। পুলিশ যেভাবে মারমুখি হয়ে তাকে আটক করতে আসে, তা দেখে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা। সেই অভিজ্ঞতা শেয়ার করে সুনীল বলেন, আমার মাথায় বন্দুক ধরে, আমার হাতে হাতকড়া পরানো হয়। আমি হোটেলের লবিতে যেতেই পুলিশ রে রে করে ওঠে। মাথা নিচু করে বসে পড়তে বলে। নাহলে গুলি চালানোর হুমকি দিতে থাকে। আমি সঙ্গে সঙ্গে বসে পড়ি। ‘কাঁটে’ সিনেমাতে সুনীলের লুক ছিল একেবারেই ভিন্ন। সিনেমার জন্য লম্বা দাঁড়ি রাখতে হয় তাকে। সুনীল জানান, তার ওই দাঁড়ির কারণেই ভুল বোঝে পুলিশ। মানুষের সামনে তাকে অপদস্থও করে পুলিশ। শেষে সুনীল পুলিশকে নিজের পরিচয় দেন। তখন অবশ্য পুলিশ বিষয়টি বুঝতে পেরে সুনীলকে ছেড়ে দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই