মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ

মঞ্চেই হেনস্তার শিকার গায়িকা, থানায় অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ৬:০১ 22 ভিউ
এক অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে মঞ্চেই হেনস্তার শিকার হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। অভিযোগ, এক দর্শক মঞ্চে উঠে এসে তাকে মারধরের চেষ্টা করেন এবং অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন। ঘটনার পর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এই গায়িকা। ভগবানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মিতুন কুমার দে জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে খোঁজা হচ্ছে। গত শনিবার ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করতে যান লগ্নজিতা। শিল্পীর ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের শুরুতে কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল না। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয় এবং প্রথম ৪৫ মিনিট নির্বিঘ্নেই চলে। প্রথম তিনটি গান শেষে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনাও দেওয়া হয়। লগ্নজিতা জানান, গানের তালিকার সপ্তম গান শেষ করার পর অষ্টম গানে যাওয়ার আগে তিনি দর্শকদের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময়ই ঘটনাটি ঘটে। গায়িকার অভিযোগ, তিনি ‘দেবী চৌধুরাণী’ ছবির জনপ্রিয় গান ‘জাগো মা’ পরিবেশন করেছিলেন। গান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই দর্শকাসন থেকে মেহবুব মল্লিক নামের এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন এবং তাকে আক্রমণ করার চেষ্টা করেন। উপস্থিত অন্যরা দ্রুত ওই ব্যক্তিকে ধরে ফেলে মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যান। এক লিখিত বিবৃতিতে লগ্নজিতা চক্রবর্তী জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেকুলার গা।’ পুরো ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ঘটনার পরপরই তিনি মঞ্চ ত্যাগ করেন এবং রাতেই ভগবানপুর থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, পুলিশ ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর