নিউজ ডেক্স
আরও খবর
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার!
‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত
জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা
চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার
এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি
আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা
ভোট কেন্দ্রে বাধা দিয়ে মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীন বলেছেন, ভোট কেন্দ্রে বাধা দিয়ে মানুষ মারার ঘটনাগুলো আর চলবে না। এ সব অপরাধ কর্মকাণ্ড কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আগামীতে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে দেশবাসীর কাছে সহযোগিতা চাই।
শনিবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার আন্দোলন। আপনারা নিজের বাড়ি যেভাবে পাহারা দেন, ঠিক একইভাবে নিজের ভোটও পাহারা দেবেন। প্রয়োজনে কেন্দ্রেও পাহারা দিতে হবে।
তিনি বলেন, নির্বাচন যাতে সুন্দর হয় এবং ঈদের আনন্দের মতো ভোট উৎসব করতে পারি। এ উৎসবে দেশপ্রেমিক, সৎ ও যোগ্য ব্যক্তিদের দেশবাসী ভোটের মাধ্যমে বিজয়ী করলে সমাজের সব সমস্যার সমাধান হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা সহকারী (ভূমি) কমিশনার মোহাম্মদ সাদাত হোসেন, কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও কুতুবদিয়া প্রেস ক্লাবের সভাপতি আ ন ম শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, ইসলামিয়া তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক মাওলানা হাফেজ আলিমুল হক চৌধুরী আল আযহারী প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।