ভারত-পাকিস্তান ইস্যুতে যা বলল চীন – বর্ণমালা টেলিভিশন

ভারত-পাকিস্তান ইস্যুতে যা বলল চীন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ May, ২০২৫ | ১০:৪৩ 166 ভিউ
ভারত-পাকিস্তানের হামলা পাল্টা হামলায় উত্তপ্ত দক্ষিণ এশিয়া। নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে পারমাণবিক শক্তিধর দেশ দুটি, এমন শঙ্কা বিশেষজ্ঞদের। প্রতিবেশী দুদেশের এ যুদ্ধের দামামা নিয়ে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। দুদেশকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে তারা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন এবং শান্তি ও স্থিতিশীলতাকে প্রথমে রাখার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে দুই দেশেরই প্রতিবেশী চীন বলছে, ‘আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। চলমান পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী। চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয়পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে কাজ করার জন্য শান্ত এবং সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি যেন আরও জটিল না হয় এমন পদক্ষেপ নেওয়া থেকে দুপক্ষকেই বিরত থাকতে আহ্বান করছি।’ ভারত দখলকৃত জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানও ছেড়ে দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ৯ স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে। এতে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত। এছাড়া ভারতে পাকিস্তানের হামলায় তিনজন নিহত হয়েছেন। যুদ্ধের দামামার জেরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ বহু ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে ইসলামাবাদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’