ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি – বর্ণমালা টেলিভিশন

ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ এপ্রিল, ২০২৫ | ১০:৩৭ 113 ভিউ
বাণিজ্য, বস্ত্র ও পাট ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়েনি, বরং ভারতের চেয়ে কম খরচে বিভিন্ন দেশে রপ্তানী করা যাবে। কারো উপর ভরসা না করে নিজেদের সক্ষমতা তৈরির সুযোগ হয়েছে। রোববার রাতে সিলেট থেকে প্রথমবারের মতো কার্গো ফ্লাইট শুরুর উদ্ধোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সময় এসেছে নিজেদের সক্ষমতা অর্জন করার, সেই চেষ্টাই চলছে। সিলেট থেকে রপ্তানী শুরু হলো, খুব শিগগির চট্রগাম থেকে কার্গো ফ্লাইট চালু করা হবে। ফ্যাসিস্ট সরকারের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার সবকিছুকে উৎপাদনশীলভাবে দুর্বৃত্তায়ন করে গেছে যার ফলে বাংলাদেশের মানুষের মানসিকতায় নানা আঘাত পড়েছে। চিন্তা চেতনায় প্রভাব পড়েছে। যে কারণে সবাই মিলে ভালো কিছু চিন্তা করতেই ভূলে গেছে মানুষ। ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার পর ঢাকা বিমানবন্দরের উপর রপ্তানী চাপ কমাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে কার্গো ফ্লাইট শুরুর উদ্ধোধন করতে বিকালে সিলেটে যান উপদেষ্টা। সন্ধ্যায় শুরু হয় উদ্ধোধনী অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন, বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, স্পেনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবিরসহ অন্য কর্মকর্তারা। ফিতা কেটে কার্গো ফ্লাইটের উদ্ধোধন করেন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। গ্যালিস্টেয়ার এভিয়েশনের মাধ্যমে পরিচালিত একটি চার্টার্ড এয়ারবাসে ৩৩০-৩০০ মালবাহী বিমান স্পেনের উদ্দেশে ৬৬ টন তৈরি পোশাক পণ্য নিয়ে রওনা হয় রাত ৮ টার দিকে। এ সময় ওয়াটার গান স্যালুট দেওয়া হয় বিমানটিকে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি