ভবিষ্যতে যেনো কোনো কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে এমন নীতি গ্রহণ করবে সরকার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১০ মার্চ, ২০২৫
১১:২১ পূর্বাহ্ণ
153 ভিউ

আরও খবর

সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা

মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার

শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি

একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ

‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার

যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে

পাঁচ দেশে অর্থপাচারসহ অবৈধ সম্পদ অর্জন: সস্ত্রীক আসিফের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি

ভবিষ্যতে যেনো কোনো কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে এমন নীতি গ্রহণ করবে সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:২১ 153 ভিউ
সরকার এমন নীতি গ্রহণ করবে, যাতে ভবিষ্যতে কোনো সরকার বা বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারনেট বন্ধ করতে না পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘দ্রুতগতির মানসম্পন্ন ও সহজলভ্য ইন্টারনেট প্রাপ্তিতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘সাইবার সেফটি অর্ডিন্যান্সে আমরা ইন্টারনেটকে নাগরিকের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছি। একইসঙ্গে টেলিযোগাযোগ আইনেও এমন কিছু রাখব না, যা সরকার বা বেসরকারি কোম্পানিকে ইন্টারনেট বন্ধের অধিকার দেয়। ইন্টারনেট তরুণ প্রজন্মের প্রোডাক্ট, এটি নিয়ন্ত্রণ বা বন্ধ করা আমাদের জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় কয়েক দফা ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যা দেশের ফ্রিল্যান্সার, ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকিং সেক্টরকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের আন্তর্জাতিক ক্রেডিট রেটিং কমেছে এবং এফডিআই ব্র্যান্ডিং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিবেচনায় আমরা এমন নীতি প্রণয়ন করবো, যাতে ভবিষ্যতে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে।’ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর হচ্ছে। তিনি বলেন, ‘দেশের গ্রাহকদের জন্য আমরা স্টারলিংক নিয়ে আসবো। এর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ তবে স্টারলিংক চালু হলে দেশীয় ইন্টারনেট ব্যবসায়ীরা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন উল্লেখ করে তিনি বলেন, ‘মোবাইল ও আইএসপি অপারেটরদের ইন্টারনেট মূল্য কমানো উচিত এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস হওয়া প্রয়োজন। ৫ বা ১০ এমবিপিএস গতির সংযোগ ব্রডব্যান্ড বলা যায় না।’ তিনি আরও বলেন, ‘১০০ এমবিপিএস সংযোগ ভাগ করে ৫ জন ব্যবহার করলে সেটি ভালো সেবা নয়। স্টারলিংক এলে দেশের প্রিমিয়াম গ্রাহকরা সেদিকে ঝুঁকবে। তাই ব্যবসায়ীদের এখন থেকেই উন্নত সেবা নিশ্চিত করতে হবে।’ দেশের টেলিকম খাতের নীতিমালা নিয়ে সমালোচনা করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বিগত সরকার যে ধরনের নীতি গ্রহণ করেছিল, তা আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের নীতিমালা এখনো ফোন কলের ওপর নির্ভরশীল। তবে আমরা আধুনিক নীতি বাস্তবায়নের জন্য কাজ করছি।’ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ‘তথ্য পাওয়া মানুষের গুরুত্বপূর্ণ অধিকার। কিন্তু সাবেক স্বৈরশাসকরা এই অধিকার থেকে মানুষকে বঞ্চিত করেছেন। ৫ আগস্টের পর বিভিন্ন জায়গায় সংস্কারের কথা বলা হলেও টেলিকমিউনিকেশন খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।’ বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ ইমাদুর রহমান, আইআইজির সভাপতি আমিনুল হাকিম, বিডি জবসের সিইও ফাহিম মাশরুর, আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক, এবি পার্টির ভাইস চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল (অব.) হেলাল উদ্দিন, বেসিসের অ্যাসোসিয়েট কমিটির সভাপতি রাফেল কবির, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক পরিচালক খালেদ আবু নাসির, ইকোনোমিক রেগুলেশনের ডিরেক্টর শাহ মো. ফজলে খুদা। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিশেষজ্ঞ মোস্তফা হুসাইন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে