ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী – বর্ণমালা টেলিভিশন

ভবনমালিকের দায় দেখছেন মৃতের স্বজন ও এলাকাবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ January, ২০২৬ | ৬:৫৭ 189 ভিউ
রাজধানীর উত্তরা–১১ নম্বর সেক্টরে আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ছয়জনের প্রাণহানির ঘটনায় ভবনমালিকের দায় দেখছেন মৃতদের স্বজন ও এলাকাবাসী। তারা বলছেন, আগুন লাগার পর মালিক নিজের ফ্ল্যাট থেকে বেরিয়ে গেলেও ভাড়াটেদের কিছু জানাননি। সেইসঙ্গে তিনি ছাদের দরজা বন্ধ রাখায় ভাড়াটেরা ছাদেও যেতে পারেননি। এদিকে আগুনে হতাহতের ঘটনায় আজ শনিবার পর্যন্ত কোনো মামলা হয়নি। উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল শুক্রবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ভুক্তভোগীদের কেউ যদি এ বিষয়ে মামলা করতে চান, তাহলে মামলা নেওয়া হবে। তবে এখনও কেউ পুলিশের কাছে কোনো অভিযোগ করেননি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরা–১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৪ নম্বর ভবনে আগুনে প্রাণ হারান ফল ব্যবসায়ী হারিছ উদ্দিন (৫২), তার ছেলে হিসান উদ্দিন রাহাব (১৭), ভাতিজি রোদেলা আক্তার (১৪), এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উপব্যবস্থাপক ফজলে রাব্বী রিজভী (৩৮), তার স্ত্রী স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ আফরোজা আক্তার (৩৭) ও তাদের দুই বছর বয়সী ছেলে কাজী ফাইয়াজ রিশান। দুটি পরিবারই ভবনের পঞ্চম তলায় থাকতো। আগুন তৃতীয় তলার ওপরে না গেলেও ধোঁয়ার কারণে তারা মারা যান। মৃত হারিছ উদ্দিনের ভায়রা শেখ তাহের রহমান বলেন, তিন শিশুসহ ছয়জনের মৃত্যুর পেছনে বাড়িওয়ালার অবশ্যই দায় আছে। তাদের ফ্ল্যাটে আগুন লাগায় তিনি দ্রুত বিষয়টি জানতে পারেন। এরপর তিনি সপরিবারে বেরিয়ে গেছেন, কিন্তু ভাড়াটেদের কথা চিন্তা করেননি। আমরা এ বিষয়ে মামলা করার কথা ভাবছি। উত্তরা সোসাইটির নেতারাও আমাকে আশ্বাস দিয়েছেন, তারা আমাদের পাশে থাকবেন। তিনি আরও বলেন, দোতলা–তিনতলা মিলে করা ডুপ্লেক্সে ভবন মালিক জুয়েল মোল্লা থাকেন। ওই দুটি তলায় ইনটেরিয়র ডিজাইনের কারণে প্রচুর দাহ্যবস্তু ছিল। তাই, আগুন দ্রুত ছড়িয়েছে। আমি শুনেছি, ফ্ল্যাটে ইনভার্টার এসি থেকে গরম বাতাস বের হচ্ছিল। এর একপর্যায়ে অতিরিক্ত উত্তপ্ত হয়ে আগুন ধরে যায়। নিহত রাব্বীর ফুফাতো ভাই কাজী নাহিদ বলেন, ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবন মালিক ছাদের দরজায় তালা দিয়ে রেখেছিলেন। তালা না থাকলে ভবনের বাসিন্দারা ছাদে গিয়ে জীবন বাঁচাতে পারতেন। অবহেলায় এমন মৃত্যু মেনে নেওয়া যায় না। ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারাও মর্মান্তিক এই ঘটনায় ভবন মালিকের ভূমিকায় ক্ষুব্ধ। তারা মনে করেন, প্রতিটি ভবনের ছাদে যাওয়ার দরজায় যেন তালা না দেওয়া হয়, সে ব্যাপারে সরকারের উদ্যোগ নেওয়া উচিত। কারণ অনেক ঘটনাতেই দেখা যায়, দরজা বন্ধ থাকায় ছাদে উঠতে না পেরে হতাহতের ঘটনা ঘটে। বাড়ির মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা। পাশাপাশি তিন কবরে বাবা–মা–সন্তান কুমিল্লা প্রতিনিধি জানান, উত্তরার আগুনে নিহত দুই বছরের শিশু রিশান, তার বাবা কাজী ফজলে রাব্বী রিজভী ও মা আফরোজা আক্তার সুবর্ণার মরদেহ আজ শনিবার কুমিল্লায় দাফন করা হয়েছে। সকালে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের কাজীবাড়ির পারিবারিক কবরস্থানে জানাজা শেষে পাশাপাশি তিনটি কবরে তাদের দাফন করা হয়। এর আগে সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য দেন রাব্বির বাবা খোরশেদ আলম। পারিবারিক সূত্রে জানা যায়, রাব্বীর প্রথম স্ত্রী তিথি প্রায় দুই বছর আগে মারা যান। পরিবার ও আত্মীয়দের অনুরোধে তিথির বান্ধবী সুবর্ণাকে বিয়ে করতে রাজি হন তিনি। তাদের কোলজুড়ে এসেছিল একমাত্র ছেলে রিশান। এর আগে শুক্রবার রাতেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হারিছ, রাহাব ও রোদেলাকে দাফন করা হয় বলে জানা গেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা