ব্যাপক সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ ঘোষণা – বর্ণমালা টেলিভিশন

ব্যাপক সংঘর্ষের পর বরিশালে বাস চলাচল বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৩২ 140 ভিউ
বরিশাল রূপাতলীতে বাসে ভাঙচুর ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রূপাতলী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা দিয়েছে মালিক-শ্রমিক ঐক‍্য পরিষদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে বাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মুখপাত্র জিয়া উদ্দিন সিকদার এ তথ্য জানান। এর আগে, বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বাস শ্রমিক কর্তৃক ছাত্রদের ওপর হামলার অভিযোগে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিএম কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের অভিযোগ, দুপুরে বিএম কলেজের এক নারী শিক্ষার্থী ঝালকাঠি থেকে তাওহিদ ক্লাসিক পরিবহনের একটি বাসে বরিশাল আসছিল। সে শিক্ষার্থী হাওয়ায় অর্ধেক ভাড়া নিতে বললে বাস হেল্পার তার সঙ্গে তর্কতর্কিতে জড়ায় এবং একপর্যায়ে ওই ছাত্রীকে মাঝপথে নামিয়ে দেয়। এই বিষয়ে বিএম কলেজের কয়েকজন ছাত্র প্রতিনিধি বিষয়টি মিমাংসা করতে রূপাতলী আসলে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ শিক্ষার্থীদে। এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই বাসটি ভাঙচুর করে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা আরও জানায়, এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৪ দফা দাবি মেনে না নেয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে। এদিকে, রাতে প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাসে সড়কে অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রের তেল কিনতে পারে চীন, দাবি হোয়াইট হাউসের বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড শর্ত বাতিল করলো যুক্তরাষ্ট্র গর্ভপাতের ওষুধ ডাকযোগে সরবরাহ আপাতত চালু থাকবে যুক্তরাষ্ট্রে ফাতাহ-৪ ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালাল পাকিস্তান দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে উদ্ধার মা–মেয়ের লাশ ব্যাটারিচালিত ভ্যানে ওড়না পেঁচিয়ে শিক্ষিকার মৃত্যু বহুতল ভবন নির্মাণে বাধা, ২৬ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ দুই কোটি টাকার ডলারসহ লালমনিরহাটে যুবক গ্রেপ্তার আনুশকাকে নতুন রূপে দেখে অবাক সবাই ৯৯ অবৈধ অভিবাসীকে দেশে ফেরাল মালয়েশিয়া, তালিকায় বাংলাদেশিরাও এসির সঙ্গে ফ্যান চালালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার বাইকার-অটোরিকশাচালকদের জন্য দুঃসংবাদ বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ভারতীয় রুপি: রয়টার্স ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল