বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬
৪:৫২ পূর্বাহ্ণ
26 ভিউ

আরও খবর

রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের

তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার

কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত

প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট

অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম

চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই

প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম

বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ আগস্ট, ২০২৬ | ৪:৫২ 26 ভিউ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে এক কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় মসজিদে দায়িত্বরত বিবাহিত ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুমায়ুন আহমেদ (৩০) নামের ওই ইমাম উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধুরকান্দি গ্রামের ইছব আলীর ছেলে। তিনি রতারগাঁও গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে যৌন হয়রানির আরও অভিযোগ আছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাঘবের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে ইমামতি করার সময় দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে হুমায়ুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মসজিদের পাশেই ছাত্রীর বাড়ি। পরে বিয়ের আশ্বাস দিয়ে তিনি ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে প্রায়ই রাত কাটাতেন। গত ২৪শে মে রাত ৯টার দিকে মসজিদসংলগ্ন কক্ষে নিয়ে ভুক্তভোগীকে পুনরায় জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ঘটনাটি কাউকে জানালে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে হত্যার হুমকি দেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া গত ১৭ই জুলাই দুপুরে নিজের বাড়িতে নিয়ে আবারও ওই ছাত্রীকে ধর্ষণ করেন। তখন তিনি স্ত্রীকে তালাক দিয়ে ভুক্তভোগীকে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি তা অস্বীকার করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় গত ২৬শে জুলাই ভুক্তভোগীর বাবা সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে বিশ্বম্ভরপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। বিশ্বম্ভরপুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি রেকর্ড করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট