নিউজ ডেক্স
আরও খবর
সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল
ইউনিয়ন ভূমি অফিসের কাজ করে দালালেরা, কম্পিউটারের দোকানে টাকা দিলেই সব ঠিকঠাক
কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ
প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী
বিদেশি মদের চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার
বিদেশি মদের চালানসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার র্যাব-৯ সিলেট, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের দায়িত্বশীল অফিসার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাবিবনগর গ্রামের চান্দাই মিয়ার ছেলে আপু মিয়া, তাহিরপুরের সীমান্ত গ্রাম পুরান লাউড়ের (পশ্চিম) রতন মিয়ার ছেলে আলী নুর, নেত্রকোনার আটপাড়া উপজেলার বালিকান্দি গ্রামের হেলাল মিয়ার ছেলে মাহবুব ইসলাম।
র্যাবের দায়িত্বশীল অফিসার জানান, র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টিম সোমবার জেলার তাহিরপুরের পুরান লাউড় (পশ্চিম) সীমান্ত গ্রাম থেকে একটি সিএনজিচালিত অটোরিকশার ভিতরে বিশেষ কৌশলে রাখা বিদেশি মদের চালানসহ মাদক কারবারি আপু, আলী নুর, মাহবুব ইসলামকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৭০ বোতল বিদেশি মদ, একটি সিএনজি জব্দ করা হয়। আলামতসহ তিন মাদক কারবারিকে সোপর্দ করে র্যাবের পক্ষ থেকে সোমবার রাতে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।
