নিউজ ডেক্স
আরও খবর
রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার
বিএনপির ২১ ও জামায়াতের ১৮ প্রার্থীর পরাজয়
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা
সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা
৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি: মঈন খান
বিএনপি ও জামায়াতের মধ্যে বোঝাপড়া হচ্ছে বলে শুনতে পাচ্ছি: পাটওয়ারী
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে-- এমনটা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে-- এই ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি বলছে গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটা আসনের প্রার্থীই যেই টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটা গণভোট আয়োজন করা যাবে।
এনসিপির এ নেতা বলেন, অতীতে ৪০ শতাংশ ভোটে নিয়ে সংসদে দুই তৃতীয়াংশ আসন পেয়েছে। এই ৪০ শতাংশ ভোটে দুই তৃতীয়াংশ আসনের সুবিধা নিয়ে তারা সংবিধান কাটাছেঁড়া করেছে। এজন্যই উচ্চকক্ষ প্রয়োজন।
‘আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তাহলে তাদের মাথাটা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে’, যোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, আপনি যদি জুলাই সনদের আদেশটা জারি করতে পারেন, তাহলে আপনি জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন। আপনাকে আমরা আহ্বান জানাবো, শহীদ মিনারে গিয়ে সব রাজনীতির দল ও জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদে বাস্তবায়নের আদেশ জারি করেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।