বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ মে, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ
171 ভিউ

বাবার ৪ বিয়ে দেখে বলিউড অভিনেত্রীর ৬ বার প্রেম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মে, ২০২৫ | ১০:৩৩ 171 ভিউ
বলিউড তারকা কবীর বেদীর মেয়ে পূজা বেদী ৫৫ বছরে পা দিলেন। অভিনয় তো বটেই তাছাড়াও পূজার ব্যক্তিগত জীবন নিয়েও কম জলঘোলা হয়নি। পূজা বেদীর প্রেমের জীবন ছিল দারুণ রঙিন। তার বাবা-মা কবীর এবং প্রতিমার সম্পর্ক ছিল খোলা খাতার মতো, তাছাড়াও কবীর একাধিক সম্পর্কে জড়িয়ে ছিলেন। আর তেমন ভাবেই পূজার জীবনে এসেছে একাধিক প্রেম। খবর হিন্দুস্তান টাইমসের। পূজা বেদীর প্রথম হাইপ্রোফাইল সম্পর্ক ছিল অভিনেতা, প্রযোজক এবং গায়ক আদিত্য পাঞ্চোলির সঙ্গে। জরিনা ওয়াহাবের সঙ্গে আদিত্যের সম্পর্কের টানাপোড়েন শুরু হলে পূজার সঙ্গে তার সম্পর্ক গভীরতা পায়। কিন্তু পূজার পরিচারিকার সঙ্গে আদিত্যর কেলেঙ্কারির তাদের সম্পর্কে ইতি পড়ে। পূজা তার প্রথম স্বামী, ফারহান ফার্নিচারওয়ালাকে ১৯৯৪ সালে বিয়ে করেছিলেন। প্রেমে পড়ে পূজা বিয়ে করেছিলেন ফারহানকে। ফারহানের জন্য ধর্মও পরিবর্তন করেছিলেন তিনি। তখন পূজার নাম হয়েছিল নুরজাহান। তারা আলায়া এবং ওমর নামে দুই সন্তানেরও জন্ম দেন। তাদের বিয়ের ১২ বছর পর তাদের বিচ্ছেদ হয়। পূজা আবারও ‘নাচ বলিয়ে ৩’-এর সেটে তার কোরিওগ্রাফার হানিফ হিলালের প্রেমে পড়েন। তবে এ সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি। পূজা এবং হানিফ ২০০৮ সালে আলাদা হয়ে যান। পূজা দ্বিতির প্রেমে পড়েছিলেন। ১৮ মাস ধরে তারা একসঙ্গে ছিলেন, তাদের মধ্যে খুব প্রেমে ছিল। এমনকী তারা বিয়ে করার পরিকল্পনা করেছিল। কিন্তু পারিবার থেকে তারা অনুমোদন পায়নি। ‘বিগ বস ৫’-এর আকাশদীপ সায়গলের সঙ্গে নাম জড়িয়েছিল পূজার। আকাশদীপ তার বাইসেপে পূজার নামও ট্যাটু করিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সম্পর্কটি স্থায়ী হয়নি। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তিনি ২০১৯-এর ১৪ ফেব্রুয়ার মানেক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সারেন। তারপর অবশ্য তাদের বিয়ের কোনো খবর পাওয়া যায়নি। সম্পর্কের বিষয়ে কথা বলতে গিয়ে, পূজা একবার অকপটে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম এবং বিয়ে সম্পর্কে তার মতামত শেয়ার করেছিলেন। অভিনেত্রী তার বাবার উদাহরণ দিয়ে বলেছিলেন, ‘জীবনের অভিজ্ঞতাগুলি আপনাকে আরও শক্তিশালী করে তুলবে, খারাপ করে দেবে না। একটা বিয়ে যদি কার্যকর না হয়, তবে দ্বিতীয়টা হবে না এমন কোনো কথা নেই। আমার বাবা (কবীর বেদী) চারবার বিয়ে করেছেন। তিনি কিছু চমৎকার নারীকে বিয়ে করেছেন, আমি খুব ভালো ভালো সৎ মা পেয়েছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার