বান্দরবানে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার – বর্ণমালা টেলিভিশন

বান্দরবানে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩২ 116 ভিউ
বান্দরবানে রুম্পা দাশ নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে তার নিজ বাসার একটি কক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবান জেলা সদরের বনরুপাপাড়া এলাকায় স্বামী-সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করতের সদর থানার নারী পুলিশ কনস্টেবল রুম্পা দাশ (৩০)। তার স্বামী সৌরভ দাশও পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত একজন পুলিশ কনস্টেবল। রোববার রাতে খাবার খেয়ে রুম্পা দাস পাশের রুমে একাই ঘুমাতে যান। অন্যরুমে দুই সন্তানসহ ঘুমান স্বামী। সোমবার সকালে ঘুম থেকে ওঠে স্বামী ডাকাডাকির পরও দরজা না খোলায় রুমের দরজা খুলে দেখতে পান স্ত্রীর ফাঁস লাগানো ঝুলন্ত মৃতদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত নারী পুলিশ কনস্টেবল রুম্পা দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার ওসি মো. মাসুদ পারভেজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের দাবি, স্ত্রী ও স্বামী দুজনেই পুলিশ কনস্টেবল; কিন্তু তাদের মধ্যে অর্থনৈতিক ও আত্মীয়স্বজনসহ পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই বাগবিতণ্ডা শোনা যেত। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন