বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে – বর্ণমালা টেলিভিশন

বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিবকে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৬:৪৪ 152 ভিউ
সাকিব আল হাসানকে ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির বিমানে উঠেছিল বাংলাদেশ দল। দেশে ফিরতে না পারা ও বোলিং নিষেধাজ্ঞা কাল হয়ে দাঁড়ায় এই বিশ্বসেরা অলরাউন্ডারের কাছে। বেশ কয়েকটি লিগে নাম লেখালোও শেষ পর্যন্ত না খেলার সিদ্ধান্ত তিনি। তবে অবশেষে মাঠে ফিরছেন সাকিব। পাঁচটি দল নিয়ে আগামী ১০ মার্চ ভারতে শুরু হচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। উদ্বোধনী দিনে দলটি মুখোমুখি হবে আফগানিস্তান পাঠানসের। সাকিব ছাড়াও বাংলাদেশি আরেক ক্রিকেটার অলক কাপালি ও শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম ও আফগানিস্তানের হামিদ হাসান একত্রে মাঠে নামবেন। বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে, যার নাম হবে বাংলাদেশ টাইগার্স। এই দলে বাংলাদশের মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম ও তুষার ইমরান। কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালেরও তাদের সঙ্গী হওয়ার কথা ছিল। তবে বাঁহাতি ওপেনার এবারের লিজেন্ডস লিগে খেলছেন না। দলের বাকি সদস্যদের মধ্যে, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, শুভাগত হোম, ধীমান ঘোষ, মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবায়ের হোসেন, শফিউল ইসলাম ও মোহাম্মদ নাজিমউদ্দিন রয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, আগামী ১২ মার্চ বাংলাদেশের বিপক্ষে খেলতে দেখা যাবে সাকিব এবং কাপালিকে, যা এই আসরের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হতে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি গুরু পাপে লঘু দণ্ড পুঁজিবাজারে, উৎসাহিত হচ্ছে কারসাজি চক্র সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার! কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি চুয়াত্তরেও সেই জাদু রুনা লায়লার কণ্ঠে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ কোরআনের দৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যারা মানুষ কেন নাক খোঁটে জানেন? বাণিজ্যমন্ত্রী মুক্তাদির: দেশের জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই চরম গ্যাস সংকটে উৎপাদনে ধস: সংকটে শিল্প, শঙ্কায় রপ্তানি ও কর্মসংস্থান চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার