নিউজ ডেক্স
আরও খবর
ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের
‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের
রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল
রিয়ালের সঙ্গে আরও ছয় বছরের চুক্তি বাড়ালেন ভিনিসিউস
রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা: কোথায় যাবেন রদ্রি?
প্রতিশ্রুতি দিয়েও অর্থ দিচ্ছে না ফিফা, বিশ্বকাপ আয়োজক শহরগুলোর ক্ষোভ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ কোরিয়া
এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ লাওস। আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে বসবে এএফসি এশিয়ান অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের আসর। বাছাইপর্ব হবে এ বছর ২-১০ আগস্ট।
এইচ-গ্রুপে ৬ আগস্ট স্বাগতিক লাওস, ৮ আগস্ট তিমুরলেস্তে এবং ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বেন বাংলাদেশের মেয়েরা। এশিয়ার ৩৩ দেশ আট গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ-গ্রুপে পাঁচটি ও বাকি সাত গ্রুপে চারটি করে দল রয়েছে।
আট গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্সআপ চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। এই পর্বের আয়োজক থাইল্যান্ড চূড়ান্তপর্বে সরাসরি খেলবে। ২০২৪ সালের বাছাইপর্ব হয়েছিল তার আগের বছর। সেবারও বাংলাদেশ ছিল এইচ-গ্রুপে। প্রতিপক্ষ ছিল ইরান ও তুর্কমেনিস্তান।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আশা জাগিয়েছিলেন আফঈদা-আকলিমারা।
তবে পরের ম্যাচে ৮৫ মিনিটে গোল খেয়ে ইরানের কাছে হেরে চূড়ান্তপর্বে ওঠার স্বপ্ন ভেঙে যায় বাংলাদেশের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।