বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আজ বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আজ বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৫ | ১১:২০ 128 ভিউ
হারলেই অনিশ্চিত বিশ্বকাপ—এমন সমীকরণের সামনে বাংলাদেশের বাধা হয়ে আছে পাকিস্তান। লাহোরে আজ ১০.৩০টায় তাদের বিপক্ষে নামবে নিগার সুলতানা জ্যোতি ব্রিগেড। পঞ্চাশ ওভারের ম্যাচটিতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগ্রেসরা। ভারতে বসা মেয়েদের বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আজ জিততেই হবে বাংলাদেশকে। হারলেও সমীকরণে টিকে থাকবে। তবে সংশয় বাড়বে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোশিয়েসন গ্রাউন্ডে বিশ্বকাপে খেলার সম্ভাবনা হেলায় হারাতে চান না জ্যোতি ব্রিগেড। ৬ দলের লড়াই বাছাইপর্বের লড়াই এখন তিন দলে থেমেছে। থাইল্যান্ডের মেয়েদের গুঁড়িয়ে পাকিস্তান নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি আরেকটি টিকিটের জন্য পাঁচ দলের লড়াই। একটু কাঁটছাঁট করে বললে, বাকি একটি টিকিটের জন্য লড়বে তিনটি দল—বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। থাই মেয়েদের বিপক্ষে নিজেদের হিসেব-নিকেশ চুকিয়ে দিয়েছে পাকিস্তানের মেয়েরা। বাকি এক টিকিটের পেছনে ছুটছে তিন দল। এই লড়াইয়ে বাংলাদেশ অনেকটা এগিয়ে। জ্যোতিরা চার ম্যাচের জিতেছে তিনটিতে। বাকি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ জয় পেলে হিসেব-নিকেশ ছাড়াই নিশ্চিত করবে বিশ্বকাপে খেলার যোগ্যতা। হারলেও সুযোগ থাকছে। নেট রান রেটের হিসেবে বাংলাদেশ এখন অনেকটা এগিয়ে। তবে আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে এবং ওয়েস্ট ইন্ডিজ যদি বিকালে থাই মেয়েদের গুঁড়িয়ে দেয়, তবে রান রেটের ব্যবধানে বাদ পড়তে পারে টাইগ্রেসরা। বাংলাদেশের অবশ্য সুযোগ আছে আরেকটি সমীকরণে। যদিও সেটি খুব কঠিন বটে! বাকি থাকা ম্যাচে থাই মেয়েদের বিপক্ষে হারতে হবে ক্যারিবিয়ান মেয়েদের এবং স্কটল্যান্ডের বিপক্ষে জয় প্রত্যাশা করতে হবে আইরিশদের। তাহলে ৬ পয়েন্ট নিয়েই বিশ্বকাপে যাবে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ৪ করে পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজ ও স্কটিশ মেয়েদের। নিগারদের মতো তাদেরও বাকি এক ম্যাচ। ৮ দলের পঞ্চাশ ওভারের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে আছে ভারত। সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দলের একটি পাকিস্তান। অন্যটি কার হাতে উঠছে, তা জানা যাবে আজই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?