বরই পারার কথা বলে ডেকে নিয়ে মাদরাসার ছাত্রীকে ধর্ষণ – বর্ণমালা টেলিভিশন

বরই পারার কথা বলে ডেকে নিয়ে মাদরাসার ছাত্রীকে ধর্ষণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:১২ 111 ভিউ
ঢাকার ধামরাই উপজেলায় মাদরাসার ছাত্রীকে (৮) গাছ থেকে বরই পারার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। এই অভিযোগে রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু। গ্রেপ্তারকৃত আবুল হোসেন ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিউয়নের শিয়ালকুল গ্রামের মৃত কোরবান আলীর ছেলে। স্থানীয়রা জানান, রোববার বিকেলে আবুল হোসেন ভিক্টিমকে বরই পাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ধর্ষককে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক মো. আতাউল বাবু বলেন, ‘আমরা সংবাদ পেয়ে অভিযুক্ত আবুল হোসেনকে জনতার কাছ থেকে আটক করে থানায় নিয়ে আসি। আবুল হোসেনকে গণধোলাই দেওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুদ্ধের অজুহাতে সয়াবিন তেলের দামও বেড়েছে আমি মরিনি, বেঁচে আছি এবং ভালো আছি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ জামায়াতের সঙ্গে চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে যাওয়ার পথে আ.লীগের ৪ কর্মী গ্রেপ্তার পাম্পে তেল নিতে গিয়ে বাগবিতণ্ডা, ‘পাম্প শ্রমিকদের’ হামলায় যুবক নিহত যুদ্ধের সপ্তাহ পেরোলেও সমঝোতার আলো নেই নির্যাতিত হয়ে ৭ বছরে দেশে ফিরেছেন ৭০ হাজার নারী জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, কাল আসছে দুই জাহাজ কেনাকাটা করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষিত করার তাগিদ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ৬ জাহাজ, পথে দুটি আজ থেকে বাড়তে পারে বৃষ্টি ও বজ্রপাত, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী রাজধানীতে রাতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ একই কারণে কপাল পুড়ল যুবদলের ৪ নেতার আজ যেমন থাকবে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অফিস শনিবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে আজ