ফেসবুক তর্কে জড়ালেন পরীমনি ও অপু – বর্ণমালা টেলিভিশন

ফেসবুক তর্কে জড়ালেন পরীমনি ও অপু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মার্চ, ২০২৫ | ৯:৫৮ 122 ভিউ
ফেসবুক তর্কে জড়ালেন ঢাকাই সিনেমার দুই জনপ্রিয় অভিনেত্রী পরীমনি ও শবনম বুবলী। অভিযোগ পরীর সন্তানকে নিয়ে বানানো ভিডিও নকল করে নিজের সন্তানের জন্য বানালেন বুবলী। বুবলী দায় অস্বীকার করে বললেন, কাউকে কপি করেননি তিনি। ঘটনা বেশ কিছুদিন আগের। পরী-বুবলীর যুদ্ধে যোগ দিয়েছেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি। পরীকে ইঙ্গিত করে বেশ কয়েকটি মন্তব্য করেছেন তিনি। তাতেই আরও ক্ষেপে যান পরীমনি। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, দুজনে একে অন্যের চেহারা দেখাও বন্ধ করে দেন। এদিকে বুবলীর সঙ্গে সম্পর্ক খারাপের পর পরীমনিকে কাছে টেনে নেন নায়িকা অপু বিশ্বাস। নিজের বোন বলেও সম্বোধন করেছেন পরীকে। তবে অপুকে নিয়ে তখনও সন্দিহান পরী। এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, অপুদির সঙ্গে তো আমার এত খাতির নাই। আড্ডাবাজির সম্পর্কও না। অপুদি কী রান্না করছ, খেতে আসতেছি, এই ধরনের সম্পর্ক তো মোটেও না। তবে অপুদিকে আমি পছন্দ করি, ভালোবাসি এটা সত্য। কিন্তু উনি আমাকে কতটা পছন্দ করেন, এটা আমি বুঝতে পারি না মাঝেমধ্যে। অপুকে নিয়ে পরীর এমন মন্তব্যের পর দুই নায়িকার সম্পর্ক নিয়ে ভক্তরা দ্বিধাদ্বন্দ্বে পড়লেন। আসলে সম্পর্ক কেমন? অপু গতকাল একটি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, অ্যানাউন্সমেন্ট, ঈদ ক্যাম্পেইন কামিং টুনাইট। অন্যদিকে শনিবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে পরী লিখেছেন, অ্যানাউন্সমেন্ট বোলে! তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট!! বাবাগো, একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্চি পোলাপান দিনে কয়েকশ এর থেকে ভালো রিলস বানায় রেনডমলি! এক বরবাদ যে তোমাদের মতন পরগাছা উকুনদের তামাম জিন্দেগির অস্তিত্ব নিয়ে লারাবাড়া করে দিলো সেটা আর বলতে..’। আর পরীর স্ট্যাটাসে অপুর সেই ঘোষণাই ব্যঙ্গাত্মক করতে দেখা গেছে। পরী লেখেন, অহংকার আর আত্ম-অহংকারের তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করো। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই অভিনেত্রীকে নিয়মিত ফলো করেন। তারা ঠিকই বুঝে নেবেন বিষয়টা। শুধু তাই নয়, অপু বিশ্বাসের ফেসবুক পেইজ, অ্যাকাউন্টে বিভিন্ন রিলস, ভিডিও প্রকাশ পায়। পরীমনির স্ট্যাটাসের নিশানায় সেসবও ছিল। যে কারণে ভক্তদেরও বুঝতে কষ্ট হয়নি কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাসটি দিয়েছেন পরীমনি। হঠাৎ দুজনের ভালো সম্পর্ক হঠাৎ কেন খারাপ হয়ে গেল, সেই প্রশ্নের উত্তরের খুঁজছেন ভক্তরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন