নিউজ ডেক্স
আরও খবর
যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান
৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের
সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল
চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য
মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার
ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের
ফিলিস্তিনে হামলার নিন্দা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের
ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী ও সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির সভাপতি আমিরুল ইসলাম ও মহাসচিব মাজহারুল ইসলাম প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, গত অক্টোবর ২০২৩ হতে অব্যাহত চলমান এই সামরিক আগ্রাসনে প্রায় ৮০ হাজার নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ ও অসহায় নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও যুদ্ধবিধির সকল নীতিকে পদদলিত করে ইসরাইল ও তার মিত্ররা এই গণহত্যা চালিয়ে যাচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে।
আমরা গভীর শোক ও ক্ষোভের সঙ্গে ফিলিস্তিনের শহিদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই সংকটের অবসান ঘটাতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করছি। ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ সকল মানবাধিকার সংগঠনের প্রতি জোরালো আবেদন জানাচ্ছি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।