ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি – বর্ণমালা টেলিভিশন

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:০৭ 160 ভিউ
ফিফা র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়েছে বাংলাদশে। অন্যদিকে এক ধাপ পিছিয়েছে ভারত। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখানে দুই ধাপ এগিয়ে ১৮৩ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫.১৬ পয়েন্ট যোগ হয়েছে তাদের নামের পাশে। তাতে ৯০৪.১৬ পয়েন্ট নিয়ে ডমিনিকা ও ব্রুনেই দারুসসালামকে টপকে ১৮৩ নম্বরে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার দল। সম্প্রতি এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জামাল ভূঁইয়াদের সঙ্গে ম্যাচ খেলা ভারত এক ধাপ পিছিয়ে এখন ১২৭তম অবস্থানে রয়েছে। গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূণ্য ড্র করে বাংলাদেশ। হামজা চৌধুরীকে নিয়ে দলের পারফরম্যান্সে উন্নতির ছাপ ছিল স্পষ্ট। এবার ফিফা র‌্যাংকিংয়েও সেই স্বীকৃতি মিললো। আগে থেকেই ভারত বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। পাশাপাশি অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ এক পয়েন্ট পাওয়ায় র‌্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে। ভারত লম্বা সময় পর অনুশীলন ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতলেও বাংলাদেশের সঙ্গে ড্র করে ১.৯৭ পয়েন্ট হারিয়েছে। ১১৩২.০৩ পয়েন্ট নিয়ে তারা ১২৬ থেকে ১২৭ এ নেমেছে। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। সেই ম্যাচও এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে। তাদের হারাতে পারলে ১০ জুলাই পরবর্তীতে র‌্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও একটু সামনে যেতে পারবে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে বাংলাদেশের সামনে রয়েছে দুই ধাপ নেমে যাওয়া মালদ্বীপ (১৬৪)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট