প্রেমে মগ্ন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান – বর্ণমালা টেলিভিশন

প্রেমে মগ্ন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৫ | ১১:০২ 129 ভিউ
প্রেমে মগ্ন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান। প্রেমে পড়ার কোনো নির্দিষ্ট বয়স নেই, তা প্রমাণ করে দিয়েছেন অভিনেতা। জল্পনা ছিল বহুদিন ধরেই। ৬০তম জন্মদিনে নিজের নতুন প্রেম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। তার পর থেকে নেটপাড়ার চর্চায় আমির ও তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাট। বেঙ্গালুরু নিবাসী প্রেমিকার সঙ্গে আমিরের প্রথম দেখা হয়েছিল ২৫ বছর আগে। তার পর আর কোনো যোগাযোগ ছিল না। আবার দুই বছর আগে গৌরীর সঙ্গে দেখা হয় তার। এদিকে গৌরী আপাতত আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত। এখন মুম্বাইয়ে আমিরের সঙ্গে একত্রবাস করছেন তিনি। গৌরীর এক পুত্রসন্তান আছে বলেও জানা গেছে। তার বয়স ৬ বছর। আমির নিজেই জানিয়েছেন, প্রেমিকার জন্য নতুন করে গানের প্রশিক্ষণ নেওয়াও শুরু করেছেন। মিস্টার পারফেকশনিস্টের কথায় ও আচরণে স্পষ্ট— তিনি এখন গৌরী স্প্র্যাটের প্রেমে নিমজ্জিত। অভিনেতা বলেন, আমার প্রেমিকা ক্যাটরিনা কাইফের চেয়েও সুন্দরী। ওর সঙ্গে থাকলেই মনে হয়, আমি যেন ঘরেই আছি। পরিবারের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন আমির। প্রথম পক্ষের সন্তান জুনায়েদ ও ইরার সঙ্গেও দেখা হয়েছে তার। দুই সন্তানই নাকি গৌরীকে নিয়ে খুব খুশি। উল্লেখ্য, একসময়ে রিনা দত্তকে বাড়ির অমতে বিয়ে করেছিলেন আমির খান। প্রেমের জন্য হাত কেটে রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন তিনি। রিনার সঙ্গে দীর্ঘ দিন দাম্পত্যে ছিলেন অভিনেতা। তারপর বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এর পরেই অভিনেতার জীবনে এসেছিলেন কিরণ দত্ত। বিয়ে করেন তারা। ২০২১ সালে ফের বিচ্ছেদের পথে হাঁটেন আমির। গত দেড় বছর ধরে গৌরীর সঙ্গে সম্পর্কে রয়েছেন মিস্টার পারফেকশনিস্ট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর বৈদেশিক ঋণে জর্জরিত পাকিস্তান, ৯ মাসে বৃদ্ধি ২০ শতাংশ: বাড়ছে দাতা সংস্থার চাপও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোর কারণ খুঁজতে ৩ সদস্যের তদন্ত কমিটি ‘ব্যাগ ভরে টাকা নিলে মিলছে পকেট ভরা বাজার’, লাগামহীন দামে মেজাজ চড়া ক্রেতাদের পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা