পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫
১০:৩১ পূর্বাহ্ণ
201 ভিউ

পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ মার্চ, ২০২৫ | ১০:৩১ 201 ভিউ
শ্রীনগরে পুত্রবধূর পরকীয়া প্রেমিকের কান কামড়িয়ে ছিঁড়ে নিয়েছেন শ্বশুর। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বাড়ৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত প্রেমিক মাদ্রাসাশিক্ষক শরিফুল ইসলামকে (৩০) উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা ইএনটি হাসপাতালে পাঠিয়েছেন। শরিফুল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কাশিনাথপুর এলাকার হাজি আ. ছাত্তারের ছেলে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলার গোলাম মহিউদ্দিন নামক একটি মাদ্রাসার শিক্ষক। পুলিশ সূত্রে জানা যায়, গালিমপুর এলাকার ৭ বছরের এক ছাত্রীকে শরিফুল ইসলাম বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সুবাদে শিক্ষার্থীর মায়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনাটি এলাকায় জানাজানি হলে শ্বশুর বাড়ির লোকজন ওই গৃহবধূকে গত মঙ্গলবার তার বাবার বাড়ি বাড়ৈখালীতে পাঠিয়ে দেন। বুধবার দুপুরে সংবাদ পেয়ে শরিফুল বাড়ৈখালীতে গিয়ে উপস্থিত হন। পরে স্থানীয়রা তাকে আটক করেন ও মাথার চুল কেটে দেন। বিষয়টি ওই পুত্রবধূর শ্বশুর জানতে পেরে বিকাল ৫টার দিকে পুত্রবধূর বাড়ি বাড়ৈখালীতে যান। এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম তালুকদারের উপস্থিতিতে পুত্রবধূ শ্বশুর ক্ষিপ্ত হয়ে শরিফুলের ডান কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেন। পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় ইএনটি হাসপাতাল নিয়ে ভর্তি করেন। শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহম্মেদ বলেন, শুনেছি আহত মাদ্রাসাশিক্ষক ঢাকায় চিকিৎসাধীন আছেন। চিকিৎসা শেষে ভিকটিমের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ