নিউজ ডেক্স
আরও খবর
ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার
হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতাসহ ৭ আসামির চারজন রিমান্ডে
সুন্দরবনের দস্যু তৎপরতা দমনে যৌথ অভিযান শুরু
ফুটপাত দখল ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে যুবদল-ছাত্রদল সংঘর্ষ
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
পিস্তল ও গোলাবারুদসহ স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ৩
সাভারের চাপাইন এলাকায় সেনাবাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিনজনকে বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি ৭ দশমিক ৬৫ মিমি. পিস্তল, ২টি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ৪টি পিস্তলের ম্যাগাজিন, ১৫টি ৭ দমমিক ৬৫ মিমি পিস্তল অ্যামোনেশন, ৫টি ৬ দশমিক ৩৫ মিমি পিস্তল অ্যামোনেশন, ৬ রাউন্ড শর্টগান কার্তুজ, ৮টি রামদা এবং ৫টি সামুরাই।
এ বিষয়ে সেনাবাহিনীর ২৩ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক নাজিম আহমেদ সোমবার বসিলা আর্মি ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি জানান, ঢাকার সাভার এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে স্বপন শেখ অভিযানের আগেই পালিয়ে যায়। স্বপন ও নাহিদ বিভিন্ন অস্ত্র বিক্রি করতেন। তাদের আস্তানায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন এস এম গালিব ইমতেয়াজ নাহিদ, রবিউল ইসলাম বাবু (মেশিন বাবু) এবং মাসুদ রানা আলভী (শুটার মাসুদ)। সেনাবাহিনী সূত্র জানায়, নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে তাকে সাভারের রেডিও কলোনি এলাকার একটি আবাসিক হোটেল থেকে অস্ত্র ও নারীসহ গ্রেপ্তার করা হয়েছিল।
সেনাবাহিনী জানায়, পৃথক দুটি অভিযানে ২২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।