পাহাড়িকা ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার – বর্ণমালা টেলিভিশন

পাহাড়িকা ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ মার্চ, ২০২৫ | ৬:৪৯ 117 ভিউ
সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে পাহাড়িকা ট্রেনে এক যাত্রীর কাছ থেকে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুটি চুরি জব্দ করা হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিলেট রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার দুজন হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে হারুন মিয়ার ছেলে গালকাটা আলাল (২০) ও সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ভাসমান বাসিন্দা মো. ইমন হোসেন। তারা সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় ও কিন ব্রিজের পাশে ভাসমান অবস্থায় বসবাস করে আসছে। সিলেট রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আব্দুল কুদ্দুস বলেন, সিলেটে থেকে পাহাড়িকা ট্রেন ঢাকা যাওয়ার পথে এক যাত্রীর কাছ থেকে ছিনতাই করতে গিয়ে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প