পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ ডিসেম্বর, ২০২৫
৫:৫৯ অপরাহ্ণ
123 ভিউ

পারাপারের সময় ফেরি থেকে পড়ে নদীতে ডুবল ৫ যান, ৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ ডিসেম্বর, ২০২৫ | ৫:৫৯ 123 ভিউ
নারায়ণগঞ্জে ধলেশ্বরী পারাপারের সময় ফেরি থেকে ট্রাকসহ পাঁচটি যান নদীতে পড়ে যাওয়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ‎শনিবার দিবাগত রাত দেড়টার দিকে দুʼজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশের ডুবুরি দল। এর কয়েক ঘণ্টা পর হাসপাতালে একজন মারা যান বলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানিয়েছেন। ‎নিহতরা হলেন, সিঙ্গাপুর ফেরত প্রবাসী মাসুদ রানা (৩০), মোটরসাইকেল চালক মো. রফিক (৩৫) ও ভ্যানচালক স্বাধীন (২৫)। ‎পুলিশ জানায়, শনিবার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে এক দুর্ঘটনায় মাঝনদীতে পড়ে যায় একটি ট্রাক ও ট্রাকটির সামনে থাকা আরো চারটি যানবাহন। ঘটনার পর ট্রাকের চালক সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন তিনজন। ‎তাদের মধ্যে রফিককে ঘটনার পরপরই উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে সাইনবোর্ডে বেসরকারি একটি হাসপাতালে নেওয়ার পথে রফিকের মৃত্যু। ‎ঘটনার সাড়ে ৪ ঘণ্টা পর নৌপুলিশের ডুবুরি দল নিখোঁজ মাসুদ ও স্বাধীনের মরদেহ উদ্ধার করে। তাদের মধ্যে মাসুদের দেহটি পানির নিচে ফেরির পাখায় আটকে ছিল। সেখান থেকে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান। ‎নিহত মাসুদ রানা বক্তাবলী ইউনিয়নের গোপালনগরের আতাউর সরদারের ছেলে। ‎একমাস আগে সিঙ্গাপুর থেকে তিনি দেশে এসেছেন। আবারো সেখানে যেতে নারায়ণগঞ্জ শহরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন। ‎শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী ফেরীঘাটের নদীর পূর্বপাড় থেকে যানবাহন নিয়ে ফেরীটি পশ্চিমপাড়ে বক্তাবলী ঘাটে যাচ্ছিল। ফেরিটি মাঝনদীতে গেলে ট্রাকের ড্রাইভার ট্রাকটি চালু করেন। ধারণা করা হচ্ছে ট্রাক নিউট্রাল না করে চালু করার কারণে ট্রাকটি চলতে শুরু করে। এসময় ট্রাকের সামনে ফেরিতে থাকা দুটি যাত্রীবাহী অটোরিকশা, একটি তিন চাকার ভ্যানগাড়ি এবং দুটি মোটরসাইকেলকে নিয়ে মাঝ নদীতে ট্রাকটি পড়ে যায়। পরে ফেরিটি বক্তাবলী ঘাটে গিয়ে বিষয়টি নৌপুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ফেরির বাকি যানবাহনগুলোকে নিরাপদে নামিয়ে দেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই