পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী – বর্ণমালা টেলিভিশন

পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১০:৪৩ 97 ভিউ
পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন হজযাত্রী। ৪৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন এই হজযাত্রীরা। শনিবার (৩ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ১৭ হাজার ৬৯৪ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট ৪৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ১৩০ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৭২ হাজার ৯৫২টি ভিসা ইস্যু করা হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক। হেল্প ডেস্কের তথ্য মতে, ৪৩টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইট পরিচালনা করেছে। এর আগে, গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যা শেষ হবে ৩১ মে। চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকেপড়া ১৮৯ বাংলাদেশি জ্বালানি তেলের দাম ১৫০ ডলারে পৌঁছাতে পারে ইরানে যুক্তরাষ্ট্রের অভিযানের পক্ষে ভোট দিল মার্কিন সিনেট পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে ইরানের হামলা ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের মধ্যপ্রাচ্যে ‘ক্রাইসিস রেসপন্স’ দল পাঠাল অস্ট্রেলিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংসের দাবি সৌদির ইরানকে সমর্থনের চেয়ে জ্বালানি ও কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে চীন কুয়েতে হামলায় নিহত ষষ্ঠ মার্কিন সেনার নাম প্রকাশ ৬ দিনে শাহজালালে বাতিল ২১০ ফ্লাইট ইরানকে আটকাতে জেলেনস্কির ‘বিশেষ’ পরিকল্পনা ঈদের ছুটি বাড়ল সরকারি দলের সংসদ উপনেতা পদে আলোচনায় বিএনপির ৪ নেতা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক ফ্রান্সের পৌর নির্বাচনে লড়ছেন ৭ বাংলাদেশি নিকার গঠন করে প্রজ্ঞাপন, আছেন যারা প্রাথমিকভাবে ‘কৃষক কার্ড’ চালু হচ্ছে যে ৯ উপজেলায় বছরের মাঝে সম্পদ কমে গেলে জাকাত দিতে হবে? এখনও ছেলেকে নিয়ে আটকা শুভশ্রী, দেশে ফিরেছেন সোনাল চৌহান ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ২৫ লাখ ৬৯ হাজার কোটি টাকা