নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রত্যাশা নুরুল হক নুরুর – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫
১০:১৭ পূর্বাহ্ণ
128 ভিউ

নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রত্যাশা নুরুল হক নুরুর

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ এপ্রিল, ২০২৫ | ১০:১৭ 128 ভিউ
নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে প্রত্যাশা করেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, অযথা নির্বাচন আগে, না সংস্কার আগে; নির্বাচন পরে না সংস্কার পরে- এই বিতর্কের দরকার নেই। রাষ্ট্র সংস্কার করেই নির্বাচন হবে এটাই এই সরকারের ম্যান্ডেড। সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার কমিশনগুলোর আলাপ-আলোচনা চলবে। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা যাবে না। পুরস্কার ও নির্বাচন সমান্তরালে চলছে। শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক এসব কথা বলেন। সিঙ্গাইর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে গণঅধিকার পরিষদের উপজেলা শাখা এই জনসভার আয়োজন করে। নুরুল হক নুর বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করেছে। মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। এই জুলাইয়ে গণঅভ্যুত্থান নিয়ে কেউ ব্যবসা করবেন না। এই জুলাইয়ে গণঅভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের বা গোষ্ঠীর বা কোনো একক ব্যক্তির নেতৃত্বে বা এককভাবে ডাকে হয়নি। এটি গণআন্দোলন। দলমত নির্বিশেষ সব শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছিল বলেই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের অনেক তরুণ নতুন রাজনীতির কথা বলে সেই পুরনো পথে হাঁটতে চায়। তারা পেশিশক্তি, কালো টাকার রাজনীতির আধিপত্য বিস্তারের দিকে যেতে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচন কিভাবে হবে, ক্ষমতার পালাবদল কিভাবে হবে, তার একটি শান্তিপূর্ণ পথ বের করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্র সংস্কারের জন্য জাতীয় পরিষদ গঠনের কথা আমরা বলেছি। সেই পরিষদের সদস্য হবে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের স্পিকার ও ডেপুটি স্পিকার। তারাই সিদ্ধান্ত নেবেন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসবেন, নির্বাচন কমিশনে কে নিয়োগ পাবেন, পুলিশ প্রধান কে হবেন। তিনি যোগ করেন, আমরা বলেছি জাতীয় সংসদ নির্বাচন চার বছর পর পর হোক। একই ব্যক্তি দলীয় প্রধান ও সরকার প্রধান হতে পারে না। সিঙ্গাইর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, জেলা শাখার সভাপতি হাসান আলী, গাজীপুরের সাবেক আহ্বায়ক পাঠান আজাদ, যুব অধিকার পরিষদের ঢাকা উত্তরের সভাপতি গাজী রুবেল রানা, ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সবুজ হোসেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. তোহা, গণ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুর রহমান, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের শিক্ষাবিষয়ক সম্পাদক জাহিদুর রহমান বিশ্বাস প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে