নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল – বর্ণমালা টেলিভিশন

নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে পাম অয়েল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ August, ২০২৫ | ৯:১৯ 250 ভিউ
পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমিয়ে গত ৩ আগস্ট ১৫০ টাকা নির্ধারণ করে সরকার। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে কিনা তা দেখতে আজ সোমবার কারওয়ান বাজার সরজমিনে পরিদর্শন করে বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের প্রতিনিধি। প্রতিনিধি দেখতে পান যে, প্রতিকেজি পাম অয়েল ১৬৫ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ পরিমাপক একক পরিবর্তন করে হিসাব করলে প্রতি লিটারে নির্ধারিত দামের চেয়ে পাঁচ টাকা বেশি নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই সুপারিশসহ একটি পর্যবেক্ষণ প্রতিবেদন ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এতে বলা হয়, বাজারে সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে খোলা ভোজ্যতেল বাজারজাতকরণের ক্ষেত্রে পরিমাণের একক কেজির পরিবর্তে লিটারের ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। তাছাড়া খোলা পাম অয়েল নির্ধিরতি মূল্যের চেয়ে লিটারে ৫ টাকা বেশি মূল্যে বিক্রি হচ্ছে, তা নিরুৎসাহিত করা প্রয়োজন। নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে মাঠ পর্যায়ে মনিটরিং কার্যক্রম জোরদার করা সুপারিশ কমিশন। একই সঙ্গে মিলগেট, পরিবেশক বা পাইকারী এবং খুচরা মূল্য মনিটরিং কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা