নিজ ইচ্ছাতেই বিপিএল থেকে সরে গেছেন ভারতীয় উপস্থাপিকা – বর্ণমালা টেলিভিশন

নিজ ইচ্ছাতেই বিপিএল থেকে সরে গেছেন ভারতীয় উপস্থাপিকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ জানুয়ারি, ২০২৬ | ১০:২০ 63 ভিউ
দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্কের টানাপোড়েনের আঁচ লেগেছে বিপিএলেও। টুর্নামেন্টের মাঝপথে হুট করেই দায়িত্ব ছেড়েছেন ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। গুঞ্জন ছড়ায়, তাকে হয়তো বাদ দিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। তবে এসব গুঞ্জন উড়িয়ে রিধিমা জানালেন, তাকে বাদ দেওয়া হয়নি বরং স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই উপস্থাপিকা। বিপিএল ছাড়ার কারণ হিসেবে ‘দেশপ্রেম’কে সামনে এনেছেন তিনি। রিধিমা লিখেছেন, ‘আমাকে বাদ দেওয়ার খবরটি সত্য নয়। ব্যক্তিগত সিদ্ধান্তেই আমি সরে গেছি। আমার কাছে দেশ সবার আগে। ক্রিকেটকে আমি যেকোনো একটি অ্যাসাইনমেন্টের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিই।’ এ বিষয়ে ভবিষ্যতে আর কোনো মন্তব্য করবেন না বলেও জানিয়েছেন তিনি। মূলত আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া নিয়েই এই টানাপোড়েনের শুরু। ভারতের রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠীর চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে কেকেআর মুস্তাফিজকে ছেড়ে দেয়। এর প্রতিবাদে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার বন্ধ করে এবং বিসিবি নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়। এদিকে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র এক মাস। সূচি অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে ম্যাচও রয়েছে কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে। এখন আইসিসির এই কঠোর অবস্থানের পর বিসিবি কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার বিষয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান