নিউজ ডেক্স
আরও খবর
মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী
পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক
জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা
চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
উন্নয়নের তারকা নয় বাংলাদেশ
খোলা বোতলে তেল না দেওয়ায় ফিলিং স্টেশনে ভাঙচুর ও দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগ
নদীর ধার থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার
রাজশাহীর পবা উপজেলার একটি নদীর ধার থেকে মো. আলতাফ হোসেন (৪৫) নামের এক ভ্যান চালক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) ভোরে পবা থানাধীন বাগসারা নদীর ধারে মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত আলতাফ বাগসারা গ্রামের মনসুর আলীর ছেলে। পবা থানার ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।’
