নতুন প্রেমে মজেছেন হার্ডিক, কে এই জেসমিন – বর্ণমালা টেলিভিশন

নতুন প্রেমে মজেছেন হার্ডিক, কে এই জেসমিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫৮ 159 ভিউ
দীর্ঘ প্রেমের পর সার্বিয়ান মডেল ও ড্যান্সার নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিয়ে হয় ভারতীয় পেস অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়ার। তাদের একটি ছেলে সন্তানও আছে। তবে অনেক দিন ধরে চলা গুঞ্জনের পর বিচ্ছেদ হয়ে গেছে হার্ডিক-নাতাশার। ওই খবরও আনুষ্ঠানিক হয়েছে প্রায় মাস হলো। এরই মধ্যে খবর এসেছে, নতুন প্রেমে মজেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক পান্ডিয়া। তার নতুন প্রেমিকার নাম নাকি জেসমিন ওয়ালিয়া। অর্থাৎ হার্ডিকের এবারের প্রেমিকাও বিদেশি। ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, সম্প্রতি গ্রীসে ছুটি কাটাতে গিয়েছিলেন হার্ডিক পান্ডিয়া। সেখানে এক সুইমিংপুলে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন হার্ডিক। একই সময়ে একই সুইমিংপুলে ছিলেন জেমসিনও। তিনিও ইনস্টায় দিয়েছেন ছবি। আগে থেকে চলা গুঞ্জনের সঙ্গে একে একে দুই মিলিয়ে দিয়েছে গ্রীসের ওই ছবি। গুঞ্জন চলা হার্ডিকের নতুন এই প্রেমিকা জেসমিন ব্রিটিশ গায়িকা। বয়স ২৯ বছর। হার্ডিকের চেয়ে নাতাশা বয়সে এক বছরের বড় হলেও জেনসিন দুই বছরের ছোট। তার আরও একটি পরিচয় আছে। তিনি ভারতীয় বংশোদ্ভূত। হার্ডিকের সঙ্গে প্রেমের আগে জেসমিন ব্রিটিশ অভিনেতা রস ওয়ারসিকের সঙ্গে প্রেম করতেন বলে দাবি করেছে সংবাদ মাধ্যম। তেমনি হার্ডিকের সঙ্গে বিচ্ছেদের পর নাতাশা নাকি মজেছেন সার্বিয়ান মডেল অ্যালেক্সজান্ডার অ্যালেক্সের প্রেমে। অ্যালেক্স আবার নাকি দিশা পাটানির সাবেক প্রেমিক।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?