নতুন প্রেমিকের সঙ্গে ডেটিংও শুরু করেছেন নাটালি পোর্টম্যান – বর্ণমালা টেলিভিশন

নতুন প্রেমিকের সঙ্গে ডেটিংও শুরু করেছেন নাটালি পোর্টম্যান

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ মার্চ, ২০২৫ | ১১:৩৫ 139 ভিউ
বিয়ে বিচ্ছেদ হয়েছে বেশি দিন হয়নি, মাত্র এক মাস! এরই মধ্যে নতুন প্রেমিকের সঙ্গে ডেটিংও শুরু করেছেন ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত তারকা হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যান! সম্প্রতি এমন খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম পিপলস ম্যাগাজিন। স্বামী বেঞ্জামিন মিলেপিডের সঙ্গে ডিভোর্সের পর ৪৩ বছর বয়সি অস্কারজয়ী এ অভিনেত্রী তার প্রেম জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন। প্রেমিকের নাম টাঙ্গুই ডেস্টেবল। ফরাসি সংগীতশিল্পী এবং প্রযোজক তিনি। সংগীত জগতে যিনি ‘টেপার’ নামে পরিচিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে মিলিপিডের সঙ্গে নাটালির ১১ বছরের দাম্পত্য জীবন আনুষ্ঠানিকভাবে শেষ হয়। অবশ্য বিয়েবিচ্ছেদের আবেদন করেছিলেন তারও আটমাস আগে। নাটালির অভিযোগ, মিলিপিড বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। এ কারণেই তাদের বিচ্ছেদ ঘটে। নাটালি এবং মিলেপিডের প্রথম দেখা হয় ২০১০ সালে ‘ব্ল্যাক সোয়ান’ সিনেমার সেটে। এ সিনেমাটি অভিনেত্রীকে কেবল একাডেমি পুরস্কারই জিতিয়ে দেয়নি বরং ২০১২ সালে তিনি যে পুরুষকে বিয়ে করেছেন তার সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। এরপর তাদের ঘরে আসে দুই সন্তান, ১৩ বছর বয়সি আলেফ এবং ৮ বছর বয়সি আমালিয়া। কিন্তু পারিবারিক জীবনে বেশ অশান্তিতেই ছিলেন বলে জানিয়েছেন নাটালি। যদিও এ অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনকে বেশিরভাগ সময় গোপন রেখেছিলেন। ২০২৪ সালের গোড়ার দিকে ভ্যানিটি ফেয়ারের ৩০তম বার্ষিক হলিউড সংখ্যার জন্য এক সাক্ষাৎকারে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনকে ঘিরে জল্পনা-কল্পনা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘খুবই ভয়াবহ এবং এটি কন্টিনিউ করার কোনো ইচ্ছা নেই আমার।’ তখন থেকেই মূলত মিলেপিডের সঙ্গে ডিভোর্সের খবর চাউর হয়। বিচ্ছেদের চূড়ান্ত রায় আসার পর মোটেও দেরি করেননি নাটালি। ডেটিং শুরু করেছেন নতুন প্রেমিকের সঙ্গে। ৭ মার্চ প্যারিসের রাস্তায় ৪৪ বছর বয়সি টাঙ্গুইয়ের সঙ্গে বাহুবন্দি অবস্থায় হাঁটতেও দেখা গেছে তাকে। অবশ্য এ সম্পর্ককে এখনো বন্ধুত্বের পর্যায়েই রেখেছেন বলে নাটালির ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে। গত জুনে ইনস্টাগ্রামে এক পোস্টে বন্ধুত্বের মর্যাদা তুলে ধরে তিনি লিখেছেন, ‘বন্ধুত্বের মাঝেই আমি শক্তি খুঁজে পাই। আমার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, যারা আমাকে বারবার খাদের কিনারা থেকে তুলে এনেছেন।’ মিলেপিডের সঙ্গে দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের পর নতুন বন্ধু টাঙ্গু তার ক্ষত কতটা সারিয়ে তুলতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?