নগরকান্দা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫
১১:০৫ পূর্বাহ্ণ
136 ভিউ

নগরকান্দা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ মার্চ, ২০২৫ | ১১:০৫ 136 ভিউ
এতিমের বরাদ্দসহ ভাতা—ক্ষুদ্র ঋণ প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাগুলো করেন। জেলা দুদক কার্যালয়ের উপপরিচালক রতন কুমার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। আবুল কালাম আজাদ বর্তমানে কক্সবাজার সমাজসেবা কার্যালয়ে প্রবেশন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউ খালি ইউনিয়নের ১০ হাজার গ্রামের বাসিন্দা। এছাড়া তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত নগরকান্দায় কর্মরত ছিলেন। মামলার এজাহারে বলা হয়, অবহেলা, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করেছেন সাবেক এ কর্মকর্তা। তার বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন ৫(২) ধারা শাস্তিযোগ্য অপরাধ প্রমাণিত হয়েছে। একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়, নগরকান্দা উপজেলায় কর্মরত থাকাকালীন ২০২২-২৩ অর্থবছরের এতিমদের বরাদ্দকৃত সাড়ে ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন আবুল কালাম আজাদ। অপর মামলার এজাহারে বলা হয়, উপজেলার ৯ ইউনিয়ন ও পৌরসভার জন্য ২০২০-২১ অর্থবছরসহ বিভিন্ন সময় অবিতরণকৃত বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার ৫৮ লাখ ৮৭ হাজার ৭৫০ টাকা ব্যাংক থেকে তুলে বিতরণ না করে ভুয়া মাস্টাররোল তৈরি করে আত্মসাৎ করেন তিনি। অপর আরেকটি মামলায় উল্লেখ করা হয়, ক্ষুদ্র ঋণ কর্মসূচি তহবিল থেকে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৩৬ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা তুলে নিজ কাজে ব্যবহার করেছেন। দুদকের উপপরিচালক রতন কুমার বলেন, ‘সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ আসে। এর প্রেক্ষিতে জেলা কার্যালয় অনুসন্ধান করে ও সত্যতা পায়। তিনি মোট এক কোটি সাত লাখ ৭৩ হাজার ৩৫০ টাকা আত্মসাৎ করেছেন। এসব অভিযোগে ফরিদপুরের জ্যৈষ্ঠ বিশেষ জজ আদালতে পৃথকভাবে তিনটি মামলা করা হয়েছে। মামলার বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, ‘ওই সময় আমার অফিসে থাকা নজরুল ইসলামের সঙ্গে আমার বিরোধিতা ছিল। এর জেরে তিনি আমার নামে দুদকে মিথ্যা অভিযোগ করেন। এছাড়া বিষয়টি নিয়ে বিভাগীয় মামলা হলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। মূলত এতিম না থাকায় টাকাগুলো দেওয়া হয়নি। বর্তমানে এই টাকাগুলো ব্যাংকে রয়েছে। এ ছাড়া আমার জমি বিক্রিসহ বিভিন্ন ব্যাংক থেকে লোনের টাকা ব্যাংকে লেনদেন হয়। এ কারণে দুদক সন্দেহ করেছে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা