ধর্মীয় পরিচয় গোপন করে প্রেম ও ধর্ষণ, অতঃপর… – বর্ণমালা টেলিভিশন

ধর্মীয় পরিচয় গোপন করে প্রেম ও ধর্ষণ, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:০৮ 161 ভিউ
গাজীপুর মহানগরের পূবাইলে ধর্ম গোপন করে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে ধর্ষণ করেছেন ঋত্বিক সাহা (২০) নামে এক হিন্দু যুবক। সোমবার ধর্ষণের শিকার মুসলিম নারীর দায়ের করা মামলায় ২৪ ঘণ্টার মধ্যে ঋত্বিক সাহাকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ। গ্রেফতার ঋত্বিক সাহা পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের সাতানী পাড়া এলাকার রাজু সাহার ছেলে। স্থানীয়রা জানান, বিবাহের রেজিস্ট্রেশন ব্যতিত নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে বিবাহ করেন ভিকটিম নারীকে। বাংলাদেশের প্রচলিত আইনে এই বিবাহ সম্পন্ন হয়নি। ঋত্বিক সাহা হিন্দু ধর্ম হইতে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিবাহের কথা ছিল। অন্যদিকে রেজিস্ট্রেশন ব্যতিত নোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করে ভুয়া বিবাহ করে দিনের পর দিন ধর্ষণ করেছেন ওই নারীকে। এটি অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় অপরাধ করেছেন ঋত্বিক। যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। বর্তমানে ওই নারী দুই মাসের অন্তঃসত্ত্বা। মামলা সূত্রে জানা যায়, গত দেড় বছর পূর্বে ভিকটিম নারী মানিকগঞ্জে তার নিজ এলাকায় বান্ধবীর বিবাহ অনুষ্ঠানে আসামি ঋত্বিক সাহার সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারে উভয়ের মধ্যে মেসেজ আদান প্রদান হয়। একপর্যায়ে আসামি হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্বেও ধর্ম পরিচয় গোপন রেখে প্রেমের সর্ম্পক গড়ে তোলেন। পরে ধর্ম পরিচয় জানতে পেরে যোগাযোগ বন্ধ করে দেন ওই নারী। ২৫ ডিসেম্বর ২০২৪ সালের ধর্মান্তরিত হয়ে বিয়ের প্রতিশ্রুতিতে মানিকগঞ্জ থেকে গাজীপুরের পূবাইলে তার নিজ বাসায় এনে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন ঋত্বিক। ভিকটিম পুনরায় নিজ বাড়িতে চলে আসলে গত ফেব্রুয়ারিতে আবারও সে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ের আশ্বাস দিয়ে পূবাইলে নিয়ে আসেন। কিন্তু ঋত্বিক নিজে মুসলিম না হয়ে ওই নারীকে প্রতারণার মাধ্যমে রোটারি পাবলিকের মাধ্যমে হিন্দু ধর্মে রুপান্তরিত করে বিয়ে করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আবারও বাপের বাড়ি চলে যায়। পরে গত সোমবার প্রতারক ঋত্বিকের বিরুদ্ধে পূবাইল থানায় ধর্ষণের মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে গাজীপুর কারাগারে পাঠায়। এবিষয়ে জানতে চাইলে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, অভিযুক্ত আসামি ঋত্বিক সাহাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ