দ্রুততম মানবের নিজের পুরোনো মুকুট ফিরে পেয়েছেন মোহাম্মদ ইসমাইল – বর্ণমালা টেলিভিশন

দ্রুততম মানবের নিজের পুরোনো মুকুট ফিরে পেয়েছেন মোহাম্মদ ইসমাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৩ 149 ভিউ
চলমান জাতীয় অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করছেন না ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান। আর এই সুযোগ কাজে লাগিয়ে নিজের পুরোনো মুকুট ফিরে পেয়েছেন মোহাম্মদ ইসমাইল। আর দ্রুততম মানবী শিরিন আক্তার তার শ্রেষ্ঠত্ব অব্যাহত রেখেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় অ্যাথলেটিকসে ছেলেদের বিভাগে ১০০ মিটার স্প্রিন্টে পঞ্চমবারের মতো দ্রুততম মানবের সোনার পদক জিতেছেন ইসমাইল। এর আগে, ২০২২ সালের আসরে দ্রুততম মানবের মুকুট জিতেছিলেন ইসমাইল। কিন্তু লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুর রহমান আসার পর আর আধিপত্য ধরে রাখতে পারেননি। এবার ইমরানুর অংশ না নেওয়ায় ইসমাইলের ভাগ্য খুলে গেছে। ১০ দশমিক ৬১ সেকেন্ড টাইমিং করে দ্রুততম মানব হয়েছেন বাংলাদেশ নৌবাহনীর এই ক্রীড়াবিদ। তিনি পেছনে ফেলেছেন একই দলের রাকিবুল হাসানকে, ১০ দশমিক ৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন রাকিবুল। বাংলাদেশ সেনাবাহিনীর জুবাইল ইসলাম ১০ দশমিক ৮৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। এই তিনজনের বাইরে ১১ সেকেন্ডের নিচে দৌড় শেষ করেছেন কেবল আর একজন; সেনাবাহিনীর মোহাম্মদ তারেক। তিনি ১০ দশমিক ৯৭ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেছেন।  এদিকে ১২.০১ সেকেন্ড টাইমিংয়ে দ্রুততম মানবী হওয়ার কৃত্তিত্ব অব্যাহত রেখেছেন শিরিন আক্তার। একই সংস্থার সুমাইয়া দেওয়ান ১২.১৫ সেকেন্ডে দ্বিতীয় হয়েছিলেন। বছর দুই আগে সুমাইয়ার কাছে শ্রেষ্টত্ব হারিয়েছিলেন শিরিন। জাতীয় ও গ্রীষ্মকালীন প্রতিযোগিতা মিলিয়ে মোট ১৬ বার দ্রুততম মানবী শিরিন।  প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই নিজেকে সফলতার মধ্যে রাখতে চান এই দ্রুততম মানবী, ট্র্রাকে প্রতিদ্বন্দ্বিতা করেই পদক জিততে হয়। আমি সামনেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এই সাফল্যে কোচ আব্দুল্লাহ হেল কাফীরও (সাবেক দ্রুততম মানব) ভূমিকা রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের মেট্রোরেলে নাশকতার ২ বছর: সমন্বয়ক হাসিবের স্বীকারোক্তির পরও কেন দুই সরকারের আমলে হয়নি বিচার? ‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ এমআরপির চেয়ে বেশি দামে বিক্রি হয় সিগারেট: বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্বের বাইরে, যাচ্ছে কার পকেটে? গ্যাস সরবরাহে বড় ঘাটতি: ভোগান্তিতে আবাসিক গ্রাহক, শিল্প ও পরিবহন খাত যবিপ্রবি ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, তানভীর আহ্বায়ক ধ্বংস করে দেওয়া শেখ হাসিনার বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের মরদেহ উদ্ধার জাতিসংঘের ‘নিহত’দের তালিকায় নাম, ভিডিও বার্তায় জীবিত হাজির পাবনার রাফি ‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ সিভিল সার্জনদের নিয়োগে শর্ত স্বাস্থ্যমন্ত্রীরঃ দিতে হবে ই-জিপি ও ডিডিও পাসওয়ার্ড! মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ