নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে যুবকের ঝাঁপ
কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ি চাইল্যাতলীর রেললাইনে সামনে দৌড়ে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম টিপু মিয়া (২৯)। তিনি নরসিংদীর শিপপুর উপজেলার ব্রাজেন্দ্রকান্দি এলাকার চাঁন মিয়ার পুত্র।
স্থানীয় চৌকিদার কাদের হোসেন স্থানীয়দের বরাতে জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী ট্রেনটি মিঠাছড়ি রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ করে এক যুবক রেললাইনের সামনে দৌড়ে গিয়ে ঝাঁপ দেন। এ সময় ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, যুবকটি এলাকাবাসীর কেউ নন এবং তিনি সম্ভবত অন্য জেলা থেকে এখানে এসেছেন। নিহতের ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র যাচাই করা হলে তিনি নরসিংদী জেলার বাসিন্দা বলে জানা যায়।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
