দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ আগস্ট, ২০২৫
৮:৩৫ পূর্বাহ্ণ
158 ভিউ

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ আগস্ট, ২০২৫ | ৮:৩৫ 158 ভিউ
প্রবাস জীবনের শুরুতে সাধারণত অনেকেই নতুন পরিবেশ, চাকরির চাপ আর পরিবার থেকে দূরে থাকার কষ্ট নিয়ে দিন কাটান। কেউ কেউ বছরের পর বছর পরিশ্রম করে সামান্য কিছু সঞ্চয় করতে পারেন। কিন্তু ভারতের কেরালার তরুণ শ্রীরাজ এমআর-এর ভাগ্য যেন অন্য সবার থেকে একেবারেই আলাদা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাড়ি জমিয়েছেন মাত্র চার মাস হলো। এর মধ্যেই ভাগ্য সাড়া দিল শ্রীরাজের। লটারিতে তিনি জিতলেন কোটি টাকার পুরস্কার। খবর গালফ নিউজের। সংবাদমাধ্যমটি জানায়, চলতি বছরের এপ্রিলে দুবাইয়ে গিয়ে একটি প্রতিষ্ঠানে হিসাব সহকারীর চাকরি শুরু করেন শ্রীরাজ। এখনো পুরোপুরি প্রবাস জীবনে মানিয়ে উঠতে না উঠতেই বুধবার (২১ আগস্ট) অনুষ্ঠিত হয় দুবাই ডিউটি ফ্রি (ডিডিএফ) মিলেনিয়াম মিলিয়নিয়ারের লটারির ড্র। সেখানে ঘোষণা করা হয়, টিকিটধারী শ্রীরাজ জিতে গেছেন ১০ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩০ লাখ টাকা। এই টিকিট তিনি একা কেনেননি, সঙ্গে ছিলেন সহকর্মী প্রদীপ। পুরস্কারের অর্থ ভাগাভাগি হবে তাদের মধ্যে—শ্রীরাজ পাবেন ২৫ শতাংশ আর বাকি ৭৫ শতাংশ যাবে প্রদীপের হাতে। প্রদীপের জন্যও এ জয়টা কম গুরুত্বপূর্ণ নয়। কারণ গত এক দশকের বেশি সময় ধরে নিয়মিত লটারির টিকিট কিনেও কখনো জয় পাননি তিনি। অবশেষে এবার শ্রীরাজকে সঙ্গী করে ভাগ্য খুলে গেল তারও। গালফ নিউজকে প্রদীপ জানান, ‘আমরা ভাবতেই পারিনি এভাবে জয় আসবে। প্রথমে মনে হয়েছিল কেউ মজা করছে বা ফেক কল দিয়েছে। কিন্তু পরে নিশ্চিত হওয়ার পর আনন্দে চিৎকার করে উঠি।’ অন্যদিকে শ্রীরাজের বিস্ময় ও আনন্দের সীমা নেই। তিনি বলেন, ‘দুবাই আসলেই আমার জন্য সৌভাগ্য বয়ে এনেছে। দেশে থাকতে লটারিতে টিকিট কাটার অভ্যাস ছিল না, কারণ কখনো জিতিনি। প্রদীপ যখন বলল, চল ভাগ্য পরীক্ষা করি, আমি ভেবেছিলাম ক্ষতি কী? কিন্তু এত দ্রুত এভাবে জিতব, তা কখনো ভাবিনি।’ প্রবাসীদের জন্য এক অনুপ্রেরণা প্রবাস জীবনের কঠোর পরিশ্রম আর সংগ্রামের গল্প আমরা প্রতিদিনই শুনি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার লাখো শ্রমিক ও কর্মজীবী মানুষ জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে গিয়ে ঘাম ঝরান। তাদের মধ্যে এমন হঠাৎ ভাগ্য বদলের ঘটনা কেবল সংশ্লিষ্ট ব্যক্তির জীবনই পাল্টে দেয় না; বরং অনেক প্রবাসীর মনে নতুন স্বপ্ন ও আশার আলো জাগিয়ে তোলে। শ্রীরাজ ও প্রদীপ এখন কীভাবে এই অর্থ ব্যবহার করবেন তা নিয়ে নানা আলোচনা চলছে। তবে তাদের সহকর্মীরা মনে করছেন, এই পুরস্কার তাদের দুজনের জীবনযাত্রা যেমন পাল্টে দেবে, তেমনি ভবিষ্যতের জন্যও নিরাপত্তা তৈরি করবে। দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ারের এই লটারি প্রবাসীদের কাছে দীর্ঘদিন ধরেই একটি জনপ্রিয় আকর্ষণ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বহু প্রবাসী নিয়মিত এই লটারিতে অংশ নেন। তবে সবাই ভাগ্যবান হন এমন নয়। সেই দিক থেকে শ্রীরাজকে অনেকেই এখন সত্যিকারের ‘লাকি প্রবাসী’ হিসেবে অভিহিত করছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?