দুঃসংবাদের পর সুখবর পেলেন জ্যোতিরা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ মে, ২০২৫
১১:৫১ পূর্বাহ্ণ
161 ভিউ

দুঃসংবাদের পর সুখবর পেলেন জ্যোতিরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৫ | ১১:৫১ 161 ভিউ
সপ্তাহখানেকের ব্যবধানে দুটি খবর—নিগার সুলতানা জ্যোতিদের জন্য একটি সুখের, অন্যটি মন খারাপের। নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১০ নম্বরে নেমে যাওয়ার কষ্ট ওয়ানডের উন্নতিতে সারতে পারে টাইগ্রেসরা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে একধাপ এগিয়ে সপ্তমে চড়েছে বাংলাদেশ। বুধবার নারী ওয়ানডে র‍্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেখানে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর পারফরম্যান্সের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। আগের দুই বছরের (২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত) পারফরম্যান্সের ৫০ ভাগ হিসাব করা হয়েছে। ওই হিসেবেই জ্যোতিদের বাজিমাত। র‌্যাংকিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৯। সবশেষ এক বছরে তারা খেলেছে ১১টি ওয়ানডে। সাফল্যের হার বেশ ভালো। সাতটি জয়ের বিপরীতে চারটিতে হার। তাতেই একধাপ এগিয়ে সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। জ্যোতিদের উত্থানে জায়গা হারিয়েছে ওয়েষ্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান মেয়েরা দুই ধাপ পিছিয়ে আছেন নয় নম্বরে। একধাপ এগিয়েছে পাকিস্তানের মেয়েরাও। তারা এখন আট নম্বরে। জ্যোতিদের থেকে তাদের রেটিং (৭৮) মোটে ১ কম। তবে তালিকায় শীর্ষ ছয়ে পরিবর্তন আসেনি। এক নম্বরে আছে অস্ট্রেলিয়া। দুই, তিন, চার, পাঁচ ও ছয়ে যথাক্রমে ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এরপর বাংলাদেশ ও পাকিস্তান। নয় ও দশে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা