ডেঙ্গুতে টালমাটাল চট্টগ্রাম – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৯ August, ২০২৫
৬:৩২ am
233 ভিউ

ডেঙ্গুতে টালমাটাল চট্টগ্রাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ August, ২০২৫ | ৬:৩২ 233 ভিউ
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতি মাসে আগের মাসের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। নগরীর সঙ্গে উপজেলাগুলোতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে সমানতালে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এর মধ্যে চলতি মাসের আট দিনেই আক্রান্ত হয়েছেন ১৩১ জন, মারা গেছেন চারজন, যা অন্যান্য মাসের একক সময়ের মধ্যে সর্বোচ্চ। ডেঙ্গু পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই সমন্বিত উদ্যোগ নিতে হবে। অন্যথায় পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, জানুয়ারি থেকে আগস্টের প্রথম আট দিনে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ১৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬৭ জন। শহর-গ্রামে আক্রান্ত সমানে সমান : চট্টগ্রামে নগরীর চেয়ে গ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আক্রান্তদের মধ্যে নগরীর ৪১টি ওয়ার্ডের রোগী ৪৭৮ জন, আর ১৫টি উপজেলায় রোগী ৫২৮ জন। গ্রামাঞ্চলের মধ্যে সীতাকুণ্ড উপজেলায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ১৫২ জন। আর সবচেয়ে কম সন্দ্বীপ ও বোয়ালখালী উপজেলায়। এ দুই উপজেলায় আক্রান্তের সংখ্যা সাতজন করে। বাকি উপজেলাগুলোর মধ্যে বাঁশখালীতে ১৩০ জন, লোহাগাড়ায় ৪৪, সাতকানিয়ায় ৩৫, আনোয়ারায় ৪১, চন্দনাইশে ১১, রাঙ্গুনিয়ায় ৮, রাউজানে ২৮, ফটিকছড়িতে ৮, হাটহাজারীতে ১৬, মিরসরাইয়ে ১২ ও কর্ণফুলী উপজেলায় ১৬ জন। আক্রান্তের হার মে মাস থেকে ঊর্ধ্বমুখী : চলতি বছরের শুরুতে জানুয়ারি মাসে আক্রান্তের হার কিছুটা বেশি হলেও পরের তিন মাস ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে অনেকটা কম ছিল। তবে মে থেকে আক্রান্তের হার বাড়তে শুরু করে, যা দিন দিন আগের মাসকে ছাড়িয়ে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারিতে আক্রান্তের সংখ্যা ছিল ৭০ জন। পরের তিন মাসে যথাক্রমে ফেব্রুয়ারিতে ২৮, মার্চে ২২, এপ্রিলে ৩৩ জনে নেমে আসে। তবে মে মাসে ১১৬ জন, জুনে ১৭৬, জুলাইয়ে সর্বোচ্চ ৪৩০ ও আগস্টের ৮ দিনে ১৩১ জন আক্রান্ত হন। ২১৮ দিনে ১৩ মৃত্যু, ৮ দিনেই ৪ : চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩ জন। তাদের মধ্যে জানুয়ারিতে একজন, এপ্রিলে এক, জুলাইয়ে সাত ও আগস্টের প্রথম ৮ দিনেই চারজন মারা গেছেন। মশার লার্ভা এক বছরে বেড়ে দ্বিগুণ : চলতি জুলাই মাসে প্রকাশিত রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) জরিপ বলছে, চট্টগ্রামে এডিস মশার লার্ভার ঘনত্ব বা ব্রুটো ইনডেক্স এক বছরে দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ দশমিক ২৯ শতাংশে। গত বছর এই হার ছিল ৩৬ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২০ শতাংশের বেশি হলেই সে এলাকাকে মশাবাহিত রোগের জন্য ঝুঁকিপূর্ণ ধরা হয়। চট্টগ্রামের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে উঠে এসেছে আগ্রাবাদ, যেখানে এই সূচক ১৩৪ শতাংশ পর্যন্ত। মশা মারতে নেই তোড়জোড় : ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকলেও মশা মারতে নগর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের তেমন তোড়জোড় নেই বলে অভিযোগ জনসাধারণের। নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের বাসিন্দা মো. ইকবাল হোসেন বলেন, আমাদের এদিকে এক মাসেও মশার ওষুধ ছিটাতে দেখিনি। সিটি করপোরেশনের লোকজনও আসছে না। ২৪নং ওয়ার্ডের বাসিন্দা ফরহাদ আলমও বলেন একই কথা। গত এক মাসে তিনিও ওষুধ ছিটাতে দেখেননি। একই অবস্থা বিভিন্ন উপজেলায়ও। সীতাকুণ্ডের ছলিমপুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন বলেন, সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি হলেও প্রশাসনের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। এখানে মশার ওষুধ ছিটাতেও দেখেননি কখনো। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা বিষয়টি জেলা প্রশাসন ও সিটি করপোরেশনকে জানিয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিও দিয়েছি। চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, আমরা সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি। উপজেলা প্রশাসনকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা বিষয়টি তদারকি করব। চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা ১০০ দিনের বিশেষ ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছি। ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের বিশেষ নজরদারি রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কম আছে। মশার ওষুধ ছিটানোর পাশাপাশি লিফলেট বিতরণ ও মাইকিং করা হচ্ছে। এ ছাড়া অসচেতন বাড়ির মালিকদের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানার আওতায়ও আনা হচ্ছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. এ এস এম লুৎফুল কবির শিমুল বলেন, ডেঙ্গু থেকে রেহাই পেতে এডিস মশা মারার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে সার্বক্ষণিক সচেতন থাকতে হবে। মশারি টানানোর পাশাপাশি বড় জামা পরিধান করা উচিত। এডিস মশা যেসব জায়গায় জন্মায়, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সর্বোপরি জ্বর হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি