টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ – বর্ণমালা টেলিভিশন

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ১১:৩১ 146 ভিউ
প্রথম টি২০তে টসে হেরেছে বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস। টসে জিতে সফরকারী বাংলাদেশেকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ওয়ানডে সিরিজের একদিন পরই টি২০ সিরিজের মিশনে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকার পাল্লেকেলেতে প্রথম টি২০তে টস হেরে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। ঘরোয়া ক্রিকেটে ভালো করে বাংলাদেশ জাতীয় দলে ফিরলেও ওয়ানডে সিরিজে মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ নাঈম শেখ। টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার সঙ্গে অন্য দুই পেসার তাসকিন আহমেদ ও তানজিম হাসান। একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের। স্পিনে রিশাদ হোসেনের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। জায়গা হয়নি শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদের। এদিকে শ্রীলংকাা একাদশে শানাকা-কারুনারত্নে লম্বা সময় পর দলে ফেরা দুই অলরাউন্ডার দাসুন শানাকা ও চামিকা কারুনারাত্নে জায়গা পেলেন একাদশেও। বোলিংয়ে বিকল্পের কোনো অভাব নেই শ্রীলঙ্কা অধিনায়ক চারিথ আসালাঙ্কার সামনে। অলরাউন্ডারসহ সাত বোলার পাচ্ছেন তিনি, এদের চার জন পেসার, তিন জন স্পিনার। একাদশে নেই লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। চলতি বছরই টি২০ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় লিটন দাসকে। তবে দায়িত্ব নেওয়ার পরে দলকে সেভাবেন সাফল্য এনে দিতে পারেননি তিনি। আইসিসির সহযোগী দেশ সংযুক্ত আরব আমিরাতের কাছে প্রথমবারের মতো সিরিজ হেরেছে বাংলাদেশ। এরপর পাকিস্তান সফরে গিয়ে হয়েছে হোয়াইটওয়াশ। তবে, ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছিলেন অধিনায়ক লিটন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটেতো অনেকদিন ধরেই খেলছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে ক’দিন আগে। তো আমার আশা আমরা টিম হিসেবে টি২০তে ঘুরে দাঁড়াতে পারব।’ এর আগে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে শুরুটাই হয়েছিল হার দিয়ে। দ্বিতীয় ম্যাচ জিতে আশা জাগালেও শেষ ম্যাচে এই পাল্লেকেলেতেই ব্যাটিং ব্যর্থতায় সিরিজজ হেরেছে ২-১ ব্যবধানে। এবার টি২০’র মিশনে কি করে সেটাই দেখার অপেক্ষা। বাংলাদেশ একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। শ্রীলংকাা একাদশ: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কুসাল পেরেরা, আভিশকা ফার্নান্দো, দাসুন শানাকা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, নুয়ান থুসারা ও বিনুরা ফার্নান্দো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বসেরা ট্যাংক রাশিয়ার টি-৭২, খোদ যুক্তরাষ্ট্র থেকেই এলো ঘোষণা ইরানের শহীদ শিশুদের প্রতি শ্রদ্ধা: ই-বুক ও অডিওবুক বিতরণ হরমুজ প্রণালিতে ইরানকে টোল দিতে চায় না মধ্যপ্রাচ্যের ৬ দেশ ইরানের সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায়, চাঞ্চল্যকর তথ্য দিলো আইএইএ ‘কাউকে হতাশ করতে চাই না’ নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার