জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি – বর্ণমালা টেলিভিশন

জেনে নিন অলিভ অয়েলের উপকারিতা ও সংরক্ষণ পদ্ধতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৫ | ১০:২৫ 232 ভিউ
বিশেষজ্ঞদের মতে, অলিভ অয়েল বা জলপাই তেল একটি সংবেদনশীল তরল যা অক্সিজেন, তাপ ও আলোর সংস্পর্শে এসে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই এই তেল সংরক্ষণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা জরুরি। এ ছাড়া এর বেশ উপকারিতাও রয়েছে। চলুন জেনে নেই সেগুলো। উপকারিতা ১. হৃদযন্ত্রের সুরক্ষা অলিভ অয়েলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট, বিশেষ করে ওলেইক অ্যাসিড, হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এটি রক্তে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে রেখে প্রদাহ কমায় এবং ধমনির গঠনে ইতিবাচক প্রভাব ফেলে। একটি বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, অলিভ অয়েল ধমনির কঠিন হয়ে যাওয়া (আর্থেরোস্ক্লেরোসিস) এর গতি কমাতে সহায়ক। ২. হাড়ের স্বাস্থ্য অলিভ অয়েলে থাকা পলিফেনল নামক অ্যান্টিঅক্সিডেন্ট হাড় গঠনে সাহায্য করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। বিশেষ করে বয়স্কদের জন্য এটি উপকারী হতে পারে। ৩. প্রদাহ হ্রাস দীর্ঘমেয়াদী নিম্ন মাত্রার প্রদাহ বিভিন্ন রোগের কারণ হতে পারে — যেমন হৃদরোগ, টাইপ ২ ডায়াবেটিস, ক্যান্সার ইত্যাদি। অলিভ অয়েলের উপাদান যেমন ওলিওক্যানথাল, ওলিওরোপেইন ও ওলেইক অ্যাসিড শরীরে প্রদাহজনিত উপাদান যেমন সিআরপি ও ইন্টারলিউকিন-এর মাত্রা কমাতে সাহায্য করে। ৪. স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যক্ষমতা অলিভ অয়েলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট (যেমন ভিটামিন ই ও পলিফেনল) স্নায়ুতন্ত্রকে সুরক্ষা দেয়, প্রদাহ কমায় এবং অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে। ফলে অ্যালঝেইমার, ডিমেনশিয়া ও অন্যান্য নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমে। ৫. ক্যান্সার প্রতিরোধ গবেষণায় দেখা গেছে, উচ্চ মাত্রায় অলিভ অয়েল গ্রহণ ক্যান্সারের ঝুঁকি প্রায় ৩১% পর্যন্ত কমাতে পারে। বিশেষ করে স্তন ক্যান্সার, হজমতন্ত্র ও মূত্রনালীর ক্যান্সার প্রতিরোধে এর ভূমিকা গুরুত্বপূর্ণ। এই প্রতিরোধক্ষমতা মূলত ওলিওক্যানথাল ও অন্যান্য বায়োলজিক্যাল উপাদানের কারণে হয়। সংরক্ষণ পদ্ধতি ঠাণ্ডা, শুষ্ক ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন। জানালার পাশে বা চুলার কাছে রাখবেন না। ব্যবহারের পর বোতলটি ভালোভাবে বন্ধ করুন। বাতাসের সংস্পর্শ কমাতে হবে, কারণ অক্সিডেশন তেল নষ্ট করে। খোলার পর কয়েক মাসের মধ্যেই ব্যবহার শেষ করা উচিত সর্বোচ্চ পুষ্টিগুণ ও স্বাদ পাওয়ার জন্য।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ