জুলাই ঐক্যের নতুন কর্মসূচি – বর্ণমালা টেলিভিশন

জুলাই ঐক্যের নতুন কর্মসূচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ মে, ২০২৫ | ১০:২৫ 146 ভিউ
জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি করা। কিন্তু রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে সরকারের গলাটিপে ধরছে বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের নেতারা। শুক্রবার রাত ১০টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। এছাড়াও ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে ২৫ মে রোববার বিকালে রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশ এবং জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে ৩০ মে পর্যন্ত সারা দেশে অনলাইন-অফলাইনে ক্যাম্পেইন কর্মসূচির ঘোষণা দেন জুলাই ঐক্যের নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জুলাই ঐক্যের নেতা মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। ভারতীয় প্রক্সি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে। আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের ওপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্লাটফর্ম তৈরি করা হলো- তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরল। আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই ঐক্য মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদে আমূল পরিবর্তন প্রয়োজন। যেসব সদস্য ভারতীয় অ্যাজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে- চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ভার নিতে হবে। সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের কর্মসূচি ঘোষণা করেন এবি জুবায়ের। এ সময় উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক প্লাবন তারিক, ইসরাফিল ফরাজী, আব্দুল্লাহ আল মিনহাজ প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইএফএবের স্বীকারোক্তি: আর্জেন্টিনার বিপক্ষে এমবোলার লাল কার্ডটি ভুল ছিল অধিনায়কত্ব হারাচ্ছেন মিরাজ, ওয়ানডের নেতৃত্বও পাচ্ছেন লিটন ফ্রান্সের কোচ হয়ে জিদান বললেন, ‘এটাই আমি চাইছিলাম’ জুলাই সহিংসতার চট্টগ্রাম ট্র্যাজেডি: ভুয়া আসামি, সাজানো এজাহার, বিদেশে থেকেও আসামি রামুর বনাঞ্চলে তাণ্ডব: জবরদখল উচ্ছেদ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত ৫ বনকর্মী টেকনাফে চায়ের দোকান থেকে সাবেক ইউপি সদস্যকে অপহরণ: কুপিয়ে জখম করে ফেলে গেল সন্ত্রাসীরা ছাত্রলীগ-কে মবযোগ্য/হত্যাযোগ্য করে তোলা জুলাইয়ের ‘কালচারাল বয়ান’ এবং অতঃপর…… মোহাম্মদপুরে টানা তিন সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকট: জাপান গার্ডেন সিটিসহ আশপাশের এলাকায় জীবন নির্বাহে চরম ভোগান্তি আসামে ভয়াবহ বন্যা: ৬৮ জনের মৃত্যু, ৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত; কোন সতর্কতা-আগাম প্রস্তুতি নেই বাংলাদেশে যশোরে জামায়াত এমপি অধ্যাপক গোলাম রসুলের বাড়ি ঘেরাও, মহাসড়ক অবরোধ টেকনাফে চাঞ্চল্যকর একরামুল হক হত্যাকাণ্ড: ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ সেনা হেফাজতে এনসিটিবিতে দুর্নীতির পাহাড়: এক বছরে ২৭১১ কোটি টাকার মহালুটপাট বিশ্বকাপ ফাইনালের পরেই রেফারিং ছাড়লেন স্লাভকো ভিনচিচ আর্জেন্টিনার বিপক্ষে কাব্রালের বাঁকানো শট ‘বিশ্বকাপের সেরা গোল’ কোটা সংস্কারের পর বিসিএসে নারীদের নিয়োগে বড় পতন, প্রশ্নের মুখে সংস্কার ভারতের বাংলাদেশ সফর ঝুলে থাকার আবহেই মিরাজের সাক্ষাৎকার: বরফ গলবে কি? ছাত্রলীগ কর্মীদের হাতে মার খাননি দাবি করে আম্মার- ‘আমরা মাইর খাইনি, মাইর দিয়েছি’ যেসব কারণে রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগ ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক চুরি